Donald Trump : “ওরা ফ্রান্সকে ঘৃণা করে” – ফ্রান্সে অশান্তির জন্য খোলা সীমান্ত নীতিকেই দায়ী করলেন ট্রাম্প
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফ্রান্সে চলমান বিক্ষোভ-আন্দোলন নিয়ে মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর দাবি, শিক্ষাব্যবস্থার গাফিলতি নয়, অবাধ অনুপ্রবেশই ফ্রান্সের এই অশান্তির মূল কারণ। শনিবার জর্জিয়ায় মধ্যবর্তী নির্বাচনের প্রচারে গিয়ে ট্রাম্প বলেন, (Donald Trump) যারা ফ্রান্সকে ঘৃণা করে, তাদের জন্যও প্যারিস সীমান্ত খুলে দিয়েছে, আর এখন তারই পরিণতি ভুগতে হচ্ছে। জর্জিয়ায় প্রচার মঞ্চ থেকে ট্রাম্প বলেন, “ফ্রান্সে পুলিশ আছে, কিন্তু তারা তাদের কাজ করতে পারে না। তাই এখন ফ্রান্সে আগুন জ্বলছে। যারা ওদের ঘৃণা করে, তাদের জন্যেও ওরা সীমান্ত খুলে দেয় (Donald Trump)। এই সমস্ত লোকজন ফ্রান্সকে ঘৃণা করেন। ফ্রান্সের মানুষকে ঘৃণা করেন।”
দ্বিতীয়বার ক্ষমতায় এসে অনুপ্রবেশ নীতিতে কঠোর হয়েছেন ট্রাম্প, (Donald Trump) তিন লক্ষেরও বেশি ভিসা বাতিল করেছেন তিনি। তাঁর যুক্তি, বাইরে থেকে লোক এসে আমেরিকানদের রুটিরুজিতে টান ফেলছে (Donald Trump)। ফ্রান্সের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি। এই প্রসঙ্গ টেনে তিনি জর্জিয়ার ডেমোক্র্যাট সেনেটর জন ওসোফের বিরুদ্ধেও তোপ দাগেন। ট্রাম্পের কথায়, “এদের কখনও দেশে ঢুকতেই দেওয়া উচিত নয় (Donald Trump)। ওসোফ চান, লক্ষ লক্ষ আমেরিকাবিরোধী তৃতীয় বিশ্বের অভিবাসীকে আশ্রয় দিতে। ওরা আমাদের এই সভ্যতাকে লুট করতেই চায়।”
উল্লেখ্য, ফ্রান্সে অশান্তির সূত্রপাত স্কুল-কলেজের পরিকাঠামো, (Donald Trump) কর্মচারীর অভাব-সহ একাধিক সমস্যা থেকে। জীবনযাপনের খরচ বৃদ্ধি এবং জনকল্যাণমূলক পরিষেবার মান পড়ে যাওয়ার প্রতিবাদে শুরুতে ছাত্ররা পথে নামলেও, তা এখন বৃহত্তর আন্দোলনের রূপ নিয়েছে। প্যারিস, মার্সেই, লিয়ঁ-সহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, লুটপাট, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে (Donald Trump)। পরিস্থিতি সামলাতে কার্ফু জারি করেছে পুলিশ, বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, তবুও অশান্তি থামেনি। ফ্রান্সের অভ্যন্তরীণ আন্দোলনকে অনুপ্রবেশ সমস্যার সঙ্গে জুড়ে দিয়ে ট্রাম্প কার্যত নিজের কঠোর অভিবাসন নীতিকেই সমর্থন করলেন। আসন্ন মিড-টার্ম নির্বাচনের আগে ফ্রান্সের উদাহরণ টেনে আমেরিকায় অবাধ অনুপ্রবেশ (Donald Trump) রুখতে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন তিনি।
