আজকের দিনেখেলাবিশ্বভারত

Cricket : একদিনের সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। কোহলি-শ্রেয়সের অর্ধশতরানেও হার ভারতের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- দ্বিতীয় একদিনের ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন ইংল্যান্ডের। জো রুটের অপরাজিত ৯৯ রানের ইনিংসের সৌজন্যে ৪ উইকেটে জিতে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৪৪ ওভারে ২৩৩ রানে অলআউট হয় ভারত। বিরাট কোহলি ৬৫ ও শ্রেয়স আয়ার ৬৬ করলেও রোহিত শর্মার ফের ব্যর্থতা এবং মিডল অর্ডারের ধস দাম দিতে হল টিম ইন্ডিয়াকে।

টস জিতে প্রথমে বোলিং নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। শুরুতেই আক্রমণাত্মক ছিলেন শুভমন গিল। ৩১ রান করে গাস অ্যাটকিনসনের বলে আউট হন তিনি। উল্টো দিকে রোহিত শর্মা শুরু থেকেই নড়বড়ে। বাঁ হাতি পেসার স্যাম কারেনকে খেলতেই পারছিলেন না। অ্যাটকিনসনকে একটি ছয় ছাড়া ব্যাটে রান নেই। শেষে উইল জ্যাকসের বলে ল্যাপ সুইপ করে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ৪৭ বলে ২৬ রানে ফেরেন ভারত অধিনায়ক।

এক প্রান্ত আগলে রাখেন কোহলি। আর্চারকে স্ট্রেট ড্রাইভ, ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছয় — চেনা ছন্দেই ছিলেন। আদিল রশিদকে স্লগ সুইপও করেন। ৬৬ বলে ৮টি চার সহ ৬৫ রান করে আর্চারের বাউন্সারে থার্ড ম্যানে ক্যাচ দেন।

কোহলির সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন শ্রেয়স। শর্ট বল সামলে ৬ রান করেন তিনি। কিন্তু এক প্রান্তে উইকেট পড়তেই থাকে। ঈশান কিশন ১ রানে ফেরেন। ১৭৮/৩ থেকে ভারত ১৯৩/৭। শেষে বুমরাহ ১৩ বলে ২০ রানে অপরাজিত থেকে দলকে ২৩৩ পর্যন্ত টেনে নিয়ে যান।

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা ইংল্যান্ডের। বুমরাহর বলে প্রথম বলেই ডাকেট ০, পরে বেথেল ৪। ব্রুক ১৬, কারেন ২৬, বাটলার ১৫ — কেউই বড় রান পাননি। ১২৫/৫ হয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড।

সেখান থেকেই ম্যাচ ঘোরান রুট। একদিকে উইকেট পড়লেও উইল জ্যাকস ৩০ এবং গাস অ্যাটকিনসন অপরাজিত ২৩ রান নিয়ে সঙ্গ দেন। দায়িত্ব নিয়ে ব্যাট করে ৯৯ রানে অপরাজিত থাকেন রুট। দুর্ভাগ্যবশত শতরান মিস করলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

২৩৩ রানের পুঁজি নিয়ে লড়াই করেও শেষ রক্ষা হল না ভারতের। টপ অর্ডারে রোহিতের টানা ব্যর্থতা, মিডল অর্ডারের ভাঙন এবং রুটের একার লড়াই — সব মিলিয়ে সিরিজে ফিরল ইংল্যান্ড। নির্ণায়ক তৃতীয় ম্যাচ এখন সিরিজের ভাগ্য নির্ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *