আজকের দিনেভারত

Abhijit Deepak : নোটিস নিয়ে করোলবাগে অভিজিৎ দীপকের বাড়িতে পুলিশ, তিরঙ্গা মিছিলের আগে আটকের আশঙ্কা!

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- বিকেলে কনট প্লেসে CJP-র তিরঙ্গা কর্মসূচি, (Abhijit Deepak) তার আগেই নাটক! প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের খোঁজে করোলবাগের বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশ, হাতে বাতিলের নোটিস। সরকারি নিষেধাজ্ঞার মধ্যেই শুক্রবার বিকেলে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর (Abhijit Deepak) কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। কর্মসূচির কয়েক ঘণ্টা আগেই শুক্রবার দুপুরে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের করোলবাগের বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশ। সূত্রের খবর, নোটিস ধরাতে গিয়েছিল পুলিশ (Abhijit Deepak)। নোটিসে বলা হয়েছে, ‘তিরঙ্গা কর্মসূচির আয়োজন করবেন না।’

 

এর আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দীপকে (Abhijit Deepak)। অভিযোগ করেন, বাড়ির বাইরে নজর রাখছেন গোয়েন্দারা, অনুসরণ করছে নম্বরপ্লেটহীন গাড়ি। জমায়েতের আগে তাঁকে আটক করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। গত ১০ অক্টোবর CJP-র কর্মসূচির আগে দিল্লিতে ফ্লাইট অবতরণ করতেই বিমানের ভিতর (Abhijit Deepak) থেকে আটক করা হয়েছিল তাঁকে। আজও আটক করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনায় আশঙ্কিত ককরোচ সমর্থকেরা (Abhijit Deepak)। পুলিশি নোটিসের পর বিকেলে তিরঙ্গা কর্মসূচি হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের বাধা সত্ত্বেও CJP কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *