আজকের দিনেভারতরাজনীতি

Nahid Islam : ককরোচদের বিদেশি যোগ স্পষ্ট, দিল্লির ছাত্র আন্দোলনকে সমর্থন বাংলাদেশের ছাত্রনেতা নাহিদ ইসলামের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দিল্লিতে সিজেপির ডাকা আন্দোলনকে ঘিরে এবার বিদেশি (Nahid Islam) যোগের অভিযোগ আরও জোরালো হলো। বাংলাদেশের হাসিনা-বিরোধী ছাত্রনেতা নাহিদ ইসলাম প্রকাশ্যে ওই আন্দোলনকে সমর্থন জানিয়ে বললেন, ‘সংগ্রামের মাধ্যমে আমরা পরস্পরের সঙ্গে যুক্ত।’ ১০ অক্টোবর শনিবার ভোটচুরির অভিযোগ তুলে (Nahid Islam) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখায় সিজেপি। পুলিশ বেশ কয়েকজন নেতাকে আটক করে।

 

এর মধ্যেই শনিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বাংলাদেশ (Nahid Islam) ন্যাশনালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা নাহিদ ইসলাম। তিনি লেখেন, ‘ভারতের যুব ও গণতান্ত্রিক শক্তিকে আমাদের তরফে সমর্থন। স্বচ্ছ নির্বাচন ও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা যেভাবে প্রতিবাদে নেমেছেন, তা সাধুবাদযোগ্য। ব্যারিকেড দিয়ে তা দমানো যাবে না। নির্বাচন কমিশনকে স্বচ্ছতার সঙ্গে জবাব (Nahid Islam) দিতে হবে। আপনারা একা নন, সীমান্তের বেড়া ভেঙে আমরাও সঙ্গে আছি।’ একইসঙ্গে আটক ছাত্রনেতাদের মুক্তির দাবিও তোলেন তিনি।

 

উল্লেখ্য, দু বছর আগে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের (Nahid Islam) আন্দোলনে সামনের সারিতে ছিলেন নাহিদ। অতীতে শিলিগুড়ির চিকেনস নেক নিয়ে তাঁর মন্তব্য ঘিরেও বিতর্ক হয়েছিল। নাহিদের এই পোস্টের পর রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সিজেপির আন্দোলনের নেপথ্যে বিদেশি মদতের যে অভিযোগ উঠছিল, (Nahid Islam) তা এই সমর্থনে আরও স্পষ্ট হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *