Russian Oil : অন্য দেশকে জ্ঞান, নিজের বেলায়… রাশিয়া থেকে তেল কিনছে ট্রাম্পের আমেরিকা!
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকার দ্বিচারিতা প্রকাশ্যে (Russian Oil)। ভারতকে বারবার হুঁশিয়ারি দেওয়ার পর এবার নিজেই রাশিয়া থেকে ডিজেল কেনার সিদ্ধান্ত নিল আমেরিকা। ৯ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দ্রুত ৩ লাখ টন ডিজেল পাঠানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই মস্কোর ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ(Russian Oil) করে আমেরিকা। সেই সময় রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনা জারি রাখে ভারত। যার জেরে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপায় ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের দাবি ছিল, রাশিয়ার যুদ্ধে আর্থিকভাবে সহযোগিতা (Russian Oil)করছে নয়াদিল্লি।
এমনকি গত ২ অক্টোবর আমেরিকার সংসদে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া (Russian Oil)অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ পেশ করা হয়। যেখানে বলা হয়, যে দেশগুলি রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনবে, তাদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে পারবে আমেরিকা। সম্প্রতি ভারতীয় আইটি কর্মীদের গ্রিন কার্ড প্রোগ্রাম থেকেও সাসপেন্ড(Russian Oil) করা হয়।
আর এবার সেই আমেরিকাই নিজে রাশিয়া থেকে ডিজেল (Russian Oil)কিনতে চলেছে। আগামী কয়েক মাস এই সাপ্লাই বজায় রাখার কথাও বলেছেন ট্রাম্প। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আমেরিকার ভূমিকা নিয়ে। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর বিশ্বের ভূ-রাজনৈতিক সম্পর্কে বড় প্রভাব পড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ভারতের ক্ষেত্রে এক নিয়ম আর নিজের ক্ষেত্রে অন্য নিয়ম, আমেরিকার(Russian Oil) এই দ্বিচারিতা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
