Flight Emergency : যাত্রীর পাওয়ার ব্যাঙ্কে বিস্ফোরণ! মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, জরুরি অবতরণ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মাঝ আকাশে ভয়াবহ বিপত্তি (Flight Emergency)। দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে হঠাৎই আগুন। যাত্রীর হ্যান্ড লাগেজে থাকা পাওয়ারব্যাঙ্ক ফেটে দাউদাউ করে আগুন ধরে যায় ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে। আতঙ্কে দিশেহারা যাত্রীরা। শেষ পর্যন্ত বিমানকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও গন্তব্য বদলে হায়দরাবাদে জরুরি অবতরণ করানো হয় (Flight Emergency) বিমানটিকে।
রবিবার ইন্ডিগোর 6E6115 বিমানটি দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল। মাঝপথে হঠাৎই এক যাত্রীর (Flight Emergency) ব্যাগ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় আসনের মাথার উপর থাকা হ্যান্ড লাগেজ রাখার তাকে। ‘ফায়ার ফায়ার’ বলে চিৎকার শুরু করেন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, যাত্রীরাই ব্যাগ চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কেউ জলের বোতল খুঁজছেন। পরে এক বিমানকর্মী অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে (Flight Emergency) ধোঁয়ায় ভরে যায় গোটা বিমান।
পরিস্থিতি বেগতিক দেখে পাইলট চেন্নাই না গিয়ে বিমানের মুখ ঘুরিয়ে হায়দরাবাদের (Flight Emergency)রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লাগেজ কম্পার্টমেন্টে রাখা পাওয়ারব্যাঙ্ক ফেটেই এই আগুন লেগেছে, যদিও ইন্ডিগোর তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই, যাত্রী ও বিমানকর্মীরা সকলেই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে। পাওয়ারব্যাঙ্কটি কোন সংস্থার ছিল এবং ঠিক কী কারণে বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখতে(Flight Emergency) তদন্ত শুরু করেছে ইন্ডিগো।
