আজকের দিনেখেলাবিশ্বভারত

Mohammed Shami : শামির দাপটে কাবু দিল্লি! ৪ উইকেট নিয়ে রঞ্জির প্রথম দিনেই আগুন বাংলার পেসার

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ছন্দে মহম্মদ শামি (Mohammed Shami)। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে বল হাতে আগুন ঝরালেন বাংলার পেসার। কল্যাণীর মাঠে ১৭.৩ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৯ মেডেন সহ ৪ উইকেট নিলেন শামি। তার দাপটেই ২৪০ রানে শেষ দিল্লির প্রথম (Mohammed Shami) ইনিংস। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। ষষ্ঠ ওভারেই সনৎ সাঙ্গোয়ানকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন আকাশদীপ। এরপর শামি শো শুরু। তিন নম্বরে নামা যশ ঢুলকে নিজের প্রথম শিকার বানান (Mohammed Shami) তিনি।

 

ওপেনার সার্থক রঞ্জন ৩৩ ও আয়ুষ দোসেজা ৪৫ রান করে কিছুটা লড়াই (Mohammed Shami) করার চেষ্টা করলেও বড় রান করতে পারেননি। সার্থককে ফেরান আমির গনি, আয়ুষকে আউট করেন শামি। অধিনায়ক আয়ুষ বদোনি ২৩ রানে মুকেশ কুমারের বলে আউট হন। একসময় ১৪৮ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল (Mohammed Shami) দিল্লি।

 

সেখান থেকে দলকে টানেন হৃতিক শোকিন (Mohammed Shami)। ৫৬ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তাকে সঙ্গ দেন দিভিজ মেহরা, ২৪ রান করেন। শেষ পর্যন্ত এই দুজনকেও আউট করে দিল্লির ইনিংস শেষ করেন শামিই। বাংলার হয়ে আকাশদীপ ২টি, মুকেশ ১টি ও আমির গনি ৩টি উইকেট নিয়েছেন। কল্যাণীর বোলিং সহায়ক পিচের পুরো ফায়দা তুলেছেন বাংলার (Mohammed Shami) বোলাররা।

 

রঞ্জির প্রথম ম্যাচে নামার আগেই শামি জানিয়েছিলেন, আরও একবার (Mohammed Shami) ভারতীয় দলে ফেরার চেষ্টা করবেন। প্রথম দিনের পারফরম্যান্সেই বুঝিয়ে দিলেন তিনি তৈরি। তার গতি ও সুইং এখনও যে কোনও ব্যাটিং লাইনআপকে সমস্যায় ফেলতে পারে,(Mohammed Shami) তা আবারও প্রমাণিত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *