Digestive Health : হজমের গোলমালে ভুগছেন পেটের সমস্যায় ! কিভাবে মুক্তি পাবেন জেনে নিন এই সমস্যা থেকে
কিউ ইন্ডিয়া বাংলা : এখন প্রায়শয় মানুষই পেটের রোগের সমস্যায় ভুগছেন (Digestive Health)। অর্থাৎ কোষ্ঠকাঠিন্য রোগে। এছাড়াও পেট পরিষ্কার না হওয়া ও পেট ফুলে থাকার সমস্যায় ভোগেন অনেকে। এই রোগ থেকে মুক্তি কিভাবে মিলবে এই প্রশ্ন সকলের। এই বিষয়ে নয়াদিল্লি নিবাসী পুষ্টিবিদ শিল্পা অরোরা বলছেন, ‘‘কোষ্ঠকাঠিন্যের প্রভাবে শুধু পেটের অস্বস্তি হয় না, দেখা দেয় আরও নানা রকম সমস্যা। ব্রণও হয় মুখে। (Digestive Health) পেট পরিষ্কার না হলে তা অন্ত্রের স্বাস্থ্য, ত্বক, হরমোনের ভারসাম্যের উপরেও নেতিবাচক প্রভাব ফেলে।’’ পেট পরিষ্কার রাখতে ও হজমশক্তি বৃদ্ধি করতে চিকিৎসকরা ফাইবার জাতীয় খাবার খাওয়ার পরামর্শ (Digestive Health) দিয়ে থাকেন।
একজন মহিলার প্রতিদিন অন্তত ২৫ গ্রাম ফাইবার জাতীয় খাবার গ্রহণ করা উচিত (Digestive Health)। মহিলাদের পাশাপাশি একজন পুরুষেরও প্রতিদিন প্রায় ৩৮ গ্রাম ফাইবার জাতীয় খাবার গ্রহণ করা উচিত। ঘরোয়া এমন কিছু সবজি, ফল আছে যেগুলো খেলে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন মেলেনা। মসুর ডাল, মুগ ডাল, ছোলা, মোটর ডাল,ওটস, বার্লি, কুইনোয়া,আপেল, নাশপাতি, কলা, অ্যাভোকাডো, (Digestive Health)এবং বেরি জাতীয় ফল যেমন রাস্পবেরি ও স্ট্রবেরি। ব্রকলি, গাজর, মিষ্টি আলু। চিয়া বীজ, ফ্লেক্সসিড, কাঠবাদাম এবং আখরোট এই সমস্ত উপাদানেও যথেষ্ট পরিমানে ফাইবার পাওয়া গিয়ে থাকে। নিয়মিত এই খাদ্য তালিকায় যদি এই সমস্ত উপাদান গুলি কিছুটা পরিমানে রাখা যায় তাহলে সহজেই নির্মূল হবে এই রোগ। ফাইবার যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে তেমনি রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে (Digestive Health) সাহায্য করে।
এছাড়াও আরও ফাইবার জাতীয় কিছু খাবার হল, কাঁচা পেপে। যার (Digestive Health)মধ্যে থাকে প্যাপাইন নামক উৎসেচক। এটি অন্ত্রে জমে থাকা বর্জ্য পরিষ্কার করতে এবং পাচনতন্ত্র সচল রাখতে সাহায্য করে। কাঁচার পাশাপাশি পাকা পেঁপেও কোষ্ঠ পরিষ্কারে সহায়ক। পেঁপের পাশাপাশি পালংশাকের মতো সবুজ শাকসবজিতে যথেষ্ট ফাইবার মেলে। এছাড়াও এতে রয়েছে ফোলেট, ভিটামিন C, ভিটামিন K, এবং ভিটামিন A (Digestive Health)। গবেষণায় দেখা গিয়েছে, সবুজ শাকে এক ধরনের বিশেষ উপাদান থাকে, যা অন্ত্রে উপকারী জীবাণুর সংখ্যাবৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও প্রতিদিন সকালে ভেজানো কিশমিশ খেলে তা প্রাকৃতিক ভাবে পেট পরিষ্কার রাখতে (Digestive Health) সাহায্য করে। মল নরম করে মলত্যাগের প্রক্রিয়া সহজ করে তোলে। এতে থাকা সরবিটোল অন্ত্রে থাকা জল (Digestive Health) শোষণ করে কোষ্ঠ নরম রাখতে সাহায্য করে।
