Nepal Floods : ফের হড়পা বানের তাণ্ডব নেপালে! মুহূর্তে ভেসে গেল বাড়ি-সেতু, আতঙ্কে বাসিন্দারা
কিউ ইন্ডিয়া বাংলা, নেপাল :- ফের বিপর্যয় নেপালে। আবারও হড়পা বান (Nepal Floods)। রবিবার সকালে বুড়ি গণ্ডকী নদীতে আচমকা জলস্তর বেড়ে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা। খড়কুটোর মতো ভেসে গেল একাধিক বাড়িঘর ও সেতু। জানা যাচ্ছে, রবিবার সকালে নেপালের গোরখা অঞ্চলে পাহাড় থেকে এই বান নামে। আচমকা নদীর জলস্তর বাড়তে থাকে। পাথর, কাদা মেশা কালো জলস্রোত এগিয়ে এসে গিলে নেয় বাড়িঘর (Nepal Floods)। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রচণ্ড গতিতে এগিয়ে আসা জলরাশি মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আস্ত বাড়ি, দোকানপাট। শুধু বাড়িঘর নয়, নদীর ওপর থাকা একাধিক কাঠের ও পাকা সেতুও ভেসে গিয়েছে জলের তোড়ে (Nepal Floods)।
হঠাৎ জলস্তর বাড়তে দেখে আতঙ্কে উঁচু জায়গায় আশ্রয় নেন নদী (Nepal Floods) পাড়ের বাসিন্দারা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি, তবে বহু মানুষ ঘরছাড়া। কেন ফের এই দুর্যোগ, তা এখনও স্পষ্ট নয়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নেপালের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস ছিল না। প্রাথমিক অনুমান, পাহাড়ের ওপরে (Nepal Floods)হিমবাহ গলে বা কোনও প্রাকৃতিক বাঁধ ভেঙে এই হড়পা বান নেমেছে।
পরিস্থিতি দেখে রবিবার সকালে নেপালের জাতীয় (Nepal Floods) বিপর্যয় ঝুঁকি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকে অ্যালার্ট জারি করা হয়। বুড়ি গণ্ডকী নদীতে বান আসছে জানিয়ে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ প্লাবিত এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নদীর আশেপাশের সব গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়দের উঁচু ও নিরাপদ এলাকায় থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজে (Nepal Floods) নেমেছে নেপাল সেনা ও পুলিশ।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট ব্যাপক হড়পা বানে তছনছ হয়ে যায় মধ্য (Nepal Floods)নেপালের বিস্তীর্ণ অংশ। ত্রিশূলী ও ভোটকোশী নদীর ধ্বংসযজ্ঞে প্রাণ হারান বহু মানুষ। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৫৫, নিখোঁজ ৫,২৮৫ জন। তিব্বত অঞ্চলে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। নেপালে এখনও নিখোঁজ ভারতীয়ের সংখ্যা ১৮৯, এছাড়া ৩৬টি দেশের ৬০৬ জন বিদেশি পর্যটকের কোনও খোঁজ নেই। সেই ক্ষত না (Nepal Floods)শুকোতেই ফের বান নামল নেপালে, ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
