আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Abhishek Banerjee : দিল্লি থেকে ফিরতেই ফের পুলিশের নোটিস, সোমেই হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে!

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পুলিশ (Abhishek Banerjee)। ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডে সোমবারই তৃণমূল সাংসদকে হাজিরার নির্দেশ দিল শেক্সপিয়র সরণি থানা। দিল্লি থেকে ফেরার পরেই রবিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে নোটিস ধরাল পুলিশ। গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের বিলবোর্ড খুলতে গেলে পুরসভার কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে (Abhishek Banerjee)। কলকাতা পুরসভার দাবি, ওই বিলবোর্ডটি ‘বেআইনি’। অভিযোগ, পুরকর্মীদের বাধা দেওয়া হয়, (Abhishek Banerjee) মারধর করা হয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। কলার ধরে পুলিশকে মারধরের অভিযোগও ওঠে।

 

এই ঘটনায় পুরসভার তরফে ৩টি এফআইআর দায়ের করা হয়। (Abhishek Banerjee) এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে। এর আগেও একটি মামলায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল (Abhishek Banerjee)ডায়মন্ড হারবারের সাংসদকে।

 

দু’দিন আগেও নোটিস দিতে তাঁর কালীঘাটের বাড়িতে (Abhishek Banerjee)গিয়েছিল পুলিশ, কিন্তু বাড়িতে কেউ না থাকায় ফিরে আসতে হয়। এদিন সকালে প্রায় ২০ মিনিট অপেক্ষার পর বাড়ির দরজা খোলা হলে নোটিস দেওয়া সম্ভব হয়। পুরসভার (Abhishek Banerjee) আরও একটি এফআইআরের ভিত্তিতে এবার সোমবার হাজিরার নির্দেশ দেওয়া হল। এখন দেখার, দিল্লি সফর সেরে ফেরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পুলিশের ডাকে সাড়া দিয়ে থানায় হাজিরা দেন কি না, সেদিকেই তাকিয়ে (Abhishek Banerjee)রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *