আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

FIRE DEPARTMENT: উৎসবের আবহেই দমকলে বিপুল নিয়োগ, বড় ঘোষণা রাজ্যের মন্ত্রীর

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় বড় চমক রাজ্য সরকারের (FIRE DEPARTMENT)। উৎসবের আগে ও পরে দমকলে ২৫০০ কর্মী নিয়োগের ঘোষণা করলেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী।

পুজোর আগে সব জেলার আধিকারিকদের নিয়ে নিউটাউনে সমন্বয় বৈঠক করেন মন্ত্রী (FIRE DEPARTMENT)। বৈঠক শেষে তিনি জানান, এই মুহূর্তে রাজ্যে ১৭৫টি স্থায়ী ফায়ার স্টেশন রয়েছে। উৎসবের মরশুমে দুর্গা, কালী, জগদ্ধাত্রী ও ছট পুজো উপলক্ষে আরও ১০৯টি অস্থায়ী অগ্নিনির্বাপণ কেন্দ্র গড়ে তোলা হবে (FIRE DEPARTMENT)। সব মিলিয়ে ২৮৪টি কেন্দ্র সর্বদা প্রস্তুত থাকবে।

পুজোয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ২৫০টি নতুন অগ্নিনির্বাপণ গাড়ি এবং ৩৫০টি মোটরবাইক রাস্তায় নামানো হবে। সচেতনতা প্রচারের জন্য কিয়স্কের সংখ্যা দ্বিগুণ করে ৫০টি করা হয়েছে। প্রতিটি স্টেশনে জলের গাড়ি, বাইক বাহিনী ও প্রয়োজনীয় সরঞ্জাম মজুত থাকবে।

এর পাশাপাশি নিয়োগ নিয়ে বড় বার্তা দেন মন্ত্রী। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো রাজ্যে শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে। দমকলে মোট ২৫০০ জন কর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে ৩৫০ জন ড্রাইভার পদে। খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

রাজ্যজুড়ে প্রায় ৬০ হাজার পুজোকে নির্বিঘ্ন করতে সবরকম প্রস্তুতি নিচ্ছে দমকল দফতর। একদিকে উৎসবের নিরাপত্তা, অন্যদিকে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ, দুই দিক থেকেই এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *