Islamabad-Weapons : পাক বিমানঘাঁটিতে দফায় দফায় তুর্কি সামরিক বিমান, ফের অস্ত্র মজুতের ছক ইসলামাবাদের ?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পাকিস্তানের দুই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে তুরস্কের সামরিক পরিবহণ বিমানের অস্বাভাবিক যাতায়াত ঘিরে তীব্র চাঞ্চল্য। গোয়েন্দা সূত্রে খবর, বিগত কয়েকদিনে রাওয়ালপিন্ডির নূর খান এবং করাচির মাসরুর ঘাঁটিতে একাধিক C-130 হারকিউলিস বিমান ওঠানামা করেছে। এর জেরে নতুন করে ড্রোন ও এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহের আশঙ্কা করছে কূটনৈতিক মহল।(Islamabad-Weapons )
গোয়েন্দাদের নজরে এসেছে, তুরস্ক থেকে আসা এই পরিবহণ বিমানগুলির গতিবিধি একেবারেই স্বাভাবিক নয়। ১৯ থেকে ২১ আগস্টের মধ্যে একাধিকবার পাকিস্তানে ঢুকেছে তুর্কি C-130 হারকিউলিস।
সূত্রের দাবি, Bayraktar TB2-র মতো যুদ্ধাস্ত্র ড্রোন ছাড়াও HQ সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে সরবরাহ করতে পারে তুরস্ক। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে এই Bayraktar ড্রোন বহুল চর্চিত হয়েছিল।(Islamabad-Weapons )
কূটনৈতিক মহলের মতে, অপারেশন সিঁদুরে ভারতের কাছে পর্যুদস্ত হওয়ার পর থেকেই নিজেদের অস্ত্রভাণ্ডার বাড়াতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। ইতিমধ্যেই সৌদি আরব, তুরস্কের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয়েছে ইসলামাবাদ।
সব মিলিয়ে ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা, সীমান্তে ফের উত্তেজনা বাড়াতে এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে তুরস্কের কাছ থেকে বিপুল অস্ত্র আমদানি করছে পাক সেনা। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি।(Islamabad-Weapons )
