আজকের দিনেখেলাবিশ্বভারত

Take Care To Imran : “যত্ন নিন”, ইমরানের জন্য শাহবাজকে ফের আবেদন গাওস্কর-কপিল-সহ ২১ প্রাক্তনের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আবার ইমরান খানের জন্য সরব হলেন বিশ্ব ক্রিকেটের প্রাক্তনরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফের চিঠি লিখলেন সুনীল গাওস্কর, কপিল দেব সহ ২১ জন প্রাক্তন অধিনায়ক। আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন পাক অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর ‘মানবিক চিকিৎসা এবং যথাযথ যত্ন’ সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

ছ’মাস আগে ১৪ জন লিখেছিলেন, এবার ২১ জন। ২৩ অগস্ট প্রকাশ্যে আসা দ্বিতীয় চিঠিতে উদ্বেগ আরও স্পষ্ট। প্রাক্তন অধিনায়করা লিখেছেন, “রাজনীতিবিদ হিসাবে নয়, প্রাক্তন সতীর্থ হিসাবেই আমরা চিঠি লিখছি। ক্রিকেট মাঠের বাইরেও আমাদের বন্ধুত্ব রয়েছে, যার কোনও সীমানা বা সমস্যা নেই।”(Take Care To Imran)

তাঁদের অভিযোগ, পাক সুপ্রিম কোর্ট ইমরানকে হাসপাতালে ভর্তি করে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বোন উজমা খানকে নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন এবং সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের নির্দেশ দিলেও তা মানা হয়নি, মাত্র কয়েক ঘণ্টা হাসপাতালে রেখে সরকারি চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করিয়ে ‘শারীরিক ভাবে সুস্থ’ বলে আদিয়ালা জেলে ফেরত পাঠানো হয়েছে। এই প্রেক্ষিতেই তাঁরা দাবি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্বাধীন মেডিক্যাল বোর্ডের দ্বারা স্বাস্থ্যপরীক্ষা, পরিবারের সাপ্তাহিক সাক্ষাৎ সুনিশ্চিত করা এবং মেডিক্যাল বোর্ডের পরামর্শ মেনে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।(Take Care To Imran)

চিঠিতে সই করেছেন ইংল্যান্ডের মাইক আথারটন, মাইক ব্রিয়ারলি, অ্যালিস্টার কুক, ডেভিড গাওয়ার, নাসের হুসেন, অ্যান্ড্রু স্ট্রস, অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, গ্রেগ ও ইয়ান চ্যাপেল, কিম হিউজ, স্টিভ ওয়া, ভারতের কপিল দেব, সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকর, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, শ্রীলঙ্কার অর্জুন রণতুঙ্গা, নিউ জিল্যান্ডের জন রাইট সহ আরও অনেকে।(Take Care To Imran)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *