আজকের দিনেভাগ্য লিখন

রথযাত্রায় কাটবে সব সংকট! প্রভুর আশীর্বাদে ভাগ্য খুলবে এই ৪ রাশির

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিউজডেস্ক:- গরমের বিদায় আর বৃষ্টির আগমনীর মাঝেই দরজায় কড়া নাড়ছে পুণ্যতিথি। আগামী ১৬ই জুলাই দেশজুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা। স্নানযাত্রার পর অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রা। এবার তাঁদের মাসির বাড়ি গুণ্ডিচায় পাড়ি দেওয়ার পালা। পুরীর পাশাপাশি বাংলা তথা সমগ্র দেশ এখন রথের রশি ছোঁয়ার আনন্দে উদ্বেল।

সনাতন ধর্মে বিশ্বাস, রথের রশি স্পর্শ করা অত্যন্ত শুভ এবং এর মাধ্যমে সমস্ত বিপদ-আপদ দূর হয়। তবে জ্যোতিষ শাস্ত্র বলছে, রথযাত্রার এই পুণ্যলগ্নে বিশেষ ৪টি রাশির উপর বর্ষিত হতে চলেছে মহাপ্রভুর অলৌকিক কৃপা। কারণ এই রাশিগুলি নাকি স্বয়ং জগন্নাথদেবের অত্যন্ত প্রিয়! জেনে নিন আপনার রাশি এই তালিকায় রয়েছে কি না—

রথযাত্রা ২০২৬: তিথি ও শুভ সময়

পঞ্জিকা ও তিথি অনুযায়ী, এই বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১৫ই জুলাই (বুধবার) বেলা ১১টা ৫০ মিনিটে। এই তিথি চলবে ১৬ই জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টা ৫২ মিনিট পর্যন্ত। উদয় তিথি মান্য হওয়ায় আগামী ১৬ই জুলাই, বৃহস্পতিবার পুরীসহ দেশজুড়ে উদযাপিত হবে জগন্নাথদেবের রথযাত্রা।

 মহাপ্রভুর প্রিয় রাশি জানেন ?

১. বৃষ রাশি :

বৃষ রাশির জাতক-জাতিকারা স্বভাবগতভাবেই অত্যন্ত আত্মবিশ্বাসী ও কঠোর পরিশ্রমী হন। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এঁরা হাল ছাড়েন না। জ্যোতিষ মতে, বৃষ রাশি প্রভু জগন্নাথের অত্যন্ত প্রিয়। রথের এই পুণ্যলগ্ন থেকে প্রভুর বিশেষ আশীর্বাদে এঁরা ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন।

২. কর্কট রাশি :

কর্কট রাশির মানুষরা অত্যন্ত সংবেদনশীল ও আবেগপ্রবণ হন। অন্যের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়া এঁদের স্বভাব। এই পরোপকারী গুণের জন্যই এঁরা জগন্নাথদেবের প্রিয় পাত্র। প্রভুর কৃপায় কর্কট রাশির জাতকদের দাম্পত্য জীবন সুখের হবে এবং কর্মক্ষেত্রে সমস্ত বাধা কেটে গিয়ে অভাবনীয় উন্নতি আসবে।

৩. সিংহ রাশি :

সিংহ রাশির জাতক-জাতিকারা অসম্ভব পরিশ্রমী হন। লক্ষ্য অর্জনের জন্য যেকোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে এঁরা ভয় পান না। প্রভু জগন্নাথের কৃপাদৃষ্টি এই রাশির উপর সবসময় থাকে। এই রথযাত্রার পর থেকে তাঁদের সমস্ত পরিশ্রম সার্থকতা পাবে এবং যেকোনো কাজে ব্যাপক সাফল্য আসবে।

৪. তুলা রাশি :

তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। জ্যোতিষ অনুযায়ী, এই রাশির ওপর সর্বদা জগন্নাথদেবের আশীর্বাদ বর্ষিত হয়। প্রভুর কৃপায় এঁদের পরিবারে সুখ-শান্তি বজায় থাকে এবং সম্পদ বৃদ্ধি পায়। বিশেষ করে রথযাত্রার এই শুভ সময়ে তুলা রাশির ব্যবসায়ীরা বাণিজ্যে বিপুল লাভের মুখ দেখতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *