আজকের দিনেখেলাভারত

Mohammed Shami : ২০২৩ বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ২০২৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষত এখনও টাটকা (Mohammed Shami)। প্রায় তিন বছর কেটে গেলেও আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সেই রাত ভুলতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। এবার সেই ফাইনাল নিয়ে প্রথমবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। ইঙ্গিত দিলেন, ফাইনালে পিচ নির্বাচনেই বড় ভুল করেছিল টিম ম্যানেজমেন্ট।

 

২০২৩ বিশ্বকাপে ঘরের মাঠে অপ্রতিরোধ্য ছিল ভারত (Mohammed Shami)। রোহিত শর্মার নেতৃত্বে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। ফাইনালেও ফেভারিট ছিল ভারতই। কিন্তু ১৯ নভেম্বর আমদাবাদে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। মাত্র ২৪০ রানে (Mohammed Shami) অলআউট হয়ে যায় ভারত। ট্র্যাভিস হেডের সেঞ্চুরিতে ৪৩ ওভারেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় অজিরা।

 

সেই ম্যাচের পর থেকেই আমদাবাদের পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। অস্ট্রেলিয়াকে ফাঁদে ফেলতে ইচ্ছাকৃতভাবে শুকনো, ধুলো ওড়া পিচ (Mohammed Shami) বানানো হয়েছিল বলে অভিযোগ। কিন্তু সেই কৌশলই বুমেরাং হয়ে ফেরে। ব্যাটাররা স্ট্রোক খেলতে হিমশিম খান। বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলার ফাঁকে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে সেই প্রসঙ্গেই মুখ (Mohammed Shami) খোলেন শামি। তিনি বলেন, “আমি সব সময়ই বিশ্বাস করি, লাল মাটির পিচে এই ধরনের ম্যাচ খেলা উচিত। যেখানে বল পড়ে দ্রুত গতিতে ব্যাটে আসবে। স্ট্রোক খেলা সহজ হবে। তাতে প্রতিপক্ষ সাড়ে তিনশো তুললেও আমরাও তা পাল্টা তুলে (Mohammed Shami) দিতে পারি।”

 

ফাইনালে হারের যন্ত্রণা এখনও তাড়া করে বেড়ায় শামিকে। জাতীয় দলে ফেরার স্বপ্নে এখনও কঠোর পরিশ্রম করছেন তিনি। নিজের ফার্মহাউসে অস্ট্রেলিয়া (Mohammed Shami) থেকে ঘাস এনে ৬টি সবুজ পিচ বানিয়েছেন, যেখানে বৃষ্টির ৩০ মিনিটের মধ্যেই মাঠ শুকিয়ে যায়। ১৪ একর জমিতে আরও একটি নতুন (Mohammed Shami) ফার্মহাউস বানাচ্ছেন বলে জানালেন এই পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *