আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Sabyasachi Dutta : তোলাবাজি কাণ্ডে বড় আপডেট – তৃতীয়াতেই জামিন পেলেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তোলাবাজি মামলায় অবশেষে জামিন পেলেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। মঙ্গলবার তৃতীয়ার দিনে কলকাতা হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। প্রায় ৩ মাস জেলবন্দি থাকার পর পুজোর আগেই জেল মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার ।  পুলিশ সূত্রে খবর, রাজ্যে পালাবদলের পর জুন (Sabyasachi Dutta) মাসের শুরুতে বিধাননগর উত্তর থানার পুলিশ তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে। রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছির একটি অভিজাত আবাসন থেকে গভীর রাতে তাঁকে গ্রেপ্তার (Sabyasachi Dutta) করা হয়।

 

গ্রেপ্তারের পর আদালতে তোলার সময় ব্যাপক উত্তেজনা ছড়ায় (Sabyasachi Dutta)। তাঁকে লক্ষ্য করে ডিম, পচা টমেটো ও গোবর ছোড়ে উত্তেজিত জনতা, ওঠে ‘চোর চোর’ স্লোগান। আদালত প্রথমে তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। এরপর একাধিকবার নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয়। হাই কোর্টেও জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত রাজ্য সরকারের কাছে তাঁর (Sabyasachi Dutta) বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে তা জানতে চায়। দীর্ঘ শুনানির পর অবশেষে মঙ্গলবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে হাই কোর্ট। পুজোর আগেই তার জেল মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে (Sabyasachi Dutta) ।

 

অন্যদিকে, (Sabyasachi Dutta) একই মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে পুজোতেও তাঁকে জেলেই থাকতে হচ্ছে। তৃণমূল আমল থেকেই সব্যসাচীর (Sabyasachi Dutta) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। ভয়ে কেউ মুখ খুলতেন না বলেও অভিযোগ। পালাবদলের পর গ্রেপ্তারির প্রায় ৩ মাস পর জামিন পাওয়ায় পুজোর আগে রাজনৈতিক মহলে নতুন করে (Sabyasachi Dutta) চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *