India vs Panama : বিশ্বমানের হতে কী লাগে বুঝতে চায় ভারত, বেঙ্গালুরুতে প্রতিপক্ষ বিশ্বকাপ খেলা পানামা
কিউ ইন্ডিয়া বাংলা, বেঙ্গালুরু :- বিশ্বমানের দল হতে কী দরকার, তা বুঝে নিতে তিনটি কঠিন পরীক্ষার (India vs Panama) সামনে ভারত। ১১ দিনে তিন শক্তিশালী দলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে সুনীল ছেত্রীহীন (India vs Panama)ভারত। প্রথম পরীক্ষা আজ শুক্রবার বেঙ্গালুরুতে, প্রতিপক্ষ বিশ্বকাপ খেলা পানামা। এই মুহূর্তে (India vs Panama)ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ১৩৮ নম্বরে, পানামা ৪৪ নম্বরে। দু’টি বিশ্বকাপ (India vs Panama)খেলা পানামা শেষ বিশ্বকাপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানার গ্রুপে পড়ে একটিও ম্যাচ না জিতলেও কঠিন লড়াই দিয়েছিল।
ম্যাচের আগে কোচ খালিদ জামিল বলেন, “সবে বিশ্বকাপ খেলে আসা দলের সঙ্গে(India vs Panama) খেলা বড় সুযোগ। আমাদের কাছে কঠিন পরীক্ষা। ওরা বিশ্বকাপে ভাল খেলেছে।” তরুণদের নেওয়া প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা, “কিছু সিনিয়রকে বাদ দিয়েছি মানে তাঁরা আর ফিরবে না, এমন নয়(India vs Panama)। নতুন দল তৈরি করতে তরুণদের চাই। তাই সিনিয়র-জুনিয়র মিশিয়ে খেলাব।” জামিলের বার্তা, (India vs Panama)শুধু রক্ষণ করলে চলবে না, রক্ষণ ও আক্রমণের ভারসাম্য রাখতে হবে।
গোলকিপার গুরপ্রীত সিং সঁধু বলেন, “কাল একটা নতুন শুরু হতে(India vs Panama) চলেছে। বিশ্বকাপের দলগুলো কেমন খেলে সেটা দেখতে চাই। ফলাফল ওদের পক্ষে না গেলেও খেলার ধরন মন জয় করেছে। শক্তিশালী দলের বিরুদ্ধে খেললেই উন্নতি সম্ভব।” তাঁর সংযোজন, “আমার ফুটবলজীবনে (India vs Panama)এমন তিনটে ম্যাচ পাওয়া অপ্রত্যাশিত ছিল। এই দলগুলোকে (India vs Panama)রাজি করানোও বড় ব্যাপার। আমরা বুঝতে পারব ভারতীয় ফুটবল ঠিক কোথায় দাঁড়িয়ে।” ফলাফলের থেকেও খেলার ধরন ও শিক্ষাটাই বড় করে দেখছে ভারতীয় শিবির। পানামার মতো দলের বিরুদ্ধে লড়াই দিয়ে বিশ্বমানের ফুটবলের পথে একধাপ(India vs Panama) এগোতে চাইছে গুরপ্রীতরা।
