Cricket-IPL : দুর্দান্ত কিং কোহলি,সানরাইজার্স হায়দ্রাবাদ কে প্রথম ম্যাচে সহজেই হারালো আরসিবি……
কিউ ইন্ডিয়া বাংলা :- জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৬ আইপিএল এর ঘরের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৬ বল বাকি থাকতে ৬ উইকেটে শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদ কে হারালেন বিরাট কোহলিরা। আরসিবির হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী সেই বিরাট কোহলি । ৩৮ বলে ৬৯ রানের ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন ।
এদিন প্রথমে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ । তাদের বিস্ফোরক ওপেনিং জুটি টুর্নামেন্টের প্রথম ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয় । ট্রেভিস হেড এর সংগ্রহ মাত্র ১১ রান , আর এক ওপেনার অভিষেক শর্মা মাত্র সাত রান করতে সক্ষম হন। এরপরে নীতিস রেড্ডির উইকেট হারিয়ে ফেলে হায়দ্রাবাদ । ভারপ্রাপ্ত অধিনায়ক ঈশান কিষান ৩৮ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন । এছাড়া হেনরিক ক্লাসেন (৩১) ও অনিকেত বর্মা (৪৩) দলের হয়ে কার্যকরী ইনিংস খেলেন । নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে ২০১ রান তোলে সানরাইজার্স হায়দ্রাবাদ ।
রান তারা করতে নেমে রান তারা করতে নেমে শুরুতে ফিল সল্ট এর উইকেট আরসিবি হারালেও দলের হয়ে দুরন্ত গতিতে প্রাণ তুলতে থাকেন বিরাট কিং কোহলি এবং দেবদত্ত পল্লিকাল। দুজনের ব্যাটিংয়ে ভর করেই জয়ের পথে এগোতে থাকে গতবারের চ্যাম্পিয়নরা । দেবদত্ত ২৬ বলে ৬১ করে আউট হয়ে ফিরে গেলে অপরপ্রান্ত আগলে রাখেন বিরাট । এরপর অধিনায়ক রজত পাতিদার ও টিম ডেভিডকে সঙ্গে নিয়ে ২৬ বল বাকি থাকতে দলকে জয় এনে দেন বিশ্ব ক্রিকেটের পোস্টার বয় কোহলি । বিরাট অপরাজিত থেকে যান ৬৯ রানে ।
