আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Kolkata Police : পুজোয় চাঁদার জুলুম ঠেকাতে বড় পদক্ষেপ, টোল ফ্রি নম্বর চালু করল কলকাতা পুলিশ

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- উৎসবের মরশুমে চাঁদার জুলুম ঠেকাতে বড় উদ্যোগ নিল কলকাতা পুলিশ(Kolkata Police)। চালু করা হল টোল ফ্রি নম্বর। কেউ জোরপূর্বক চাঁদা আদায় করলে সরাসরি লালবাজার কন্ট্রোল (Kolkata Police)রুমে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

 

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি জানিয়েছে(Kolkata Police) কলকাতা পুলিশ। পোস্টে লেখা হয়েছে, ‘জোরপূর্বক চাঁদা আদায়ের কোনও ঘটনা ঘটলে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা নিম্নোক্ত(Kolkata Police) নম্বরগুলিতে যোগাযোগ করে বিষয়টি অবিলম্বে জানান।’

 

পুলিশের তরফে জানানো হয়েছে, *১৮০০ ৩৪৫ ৫৬৭৮* টোল ফ্রি নম্বরে দিনের যে(Kolkata Police) কোনও সময় ফোন করে চাঁদার জুলুমের বিরুদ্ধে নালিশ জানানো যাবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানোর জন্য একটি নম্বরও দেওয়া হয়েছে। *৯৪৩২৬ ২৪৩৬৫* নম্বরে হোয়াটসঅ্যাপ কল করে অভিযোগ (Kolkata Police)জানাতে পারবেন সাধারণ মানুষ।

 

প্রতি বছরই পুজোর সময় চাঁদা নিয়ে জুলুমের অভিযোগ(Kolkata Police) ওঠে। দিনকয়েক আগেই কোলাঘাটে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা তোলার অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, শতদল পুজো কমিটির চাঁদার বিলে চেয়ারম্যান হিসাবে পাঁশকুড়া পূর্বের বিজেপি(Kolkata Police) বিধায়কের নাম রয়েছে। যদিও বিধায়ক সুব্রত মাইতি দাবি করেন, তিনি কোনও পুজোর সঙ্গে সরাসরি যুক্ত নন। কোলাঘাটের ঘটনার পর দুর্গাপুজোর আগেই যাতে শহরে চাঁদা নিয়ে কোনও জুলুম না হয়, তা নিশ্চিত করতে(Kolkata Police) আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিল লালবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *