Bank Holidays : অক্টোবরে টানা বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ১১ দিন ছুটি, রইল পুরো তালিকা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- হাতে আর এক সপ্তাহ, তার পরেই অক্টোবর (Bank Holidays)। পুজোর মাসে ব্যাঙ্কের কাজ থাকলে এখনই সেরে ফেলুন(Bank Holidays)। কারণ রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। উৎসবের(Bank Holidays) মরশুমে শাখায় গিয়ে কাজ আটকাতে পারে।
রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছরই ধর্মীয়, জাতীয় ও স্থানীয় উৎসবের (Bank Holidays)ভিত্তিতে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী অক্টোবরের ছুটিগুলি হল –
*২ অক্টোবর:* মহাত্মা গান্ধী জয়ন্তী (Bank Holidays)উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
*১০ অক্টোবর:* মহালয়া উপলক্ষে বেঙ্গালুরু ও কলকাতায় ব্যাঙ্ক বন্ধ।
*১৭ অক্টোবর:* মহা সপ্তমী উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ।
*১৯ অক্টোবর:* মহা অষ্টমী/মহা নবমী উপলক্ষে আগরতলা, আইজল, ভুবনেশ্বর, চেন্নাই, গুয়াহাটি, ইম্ফল, ইটানগর, কোহিমা,(Bank Holidays) কলকাতা, পাটনা, রাঁচি ও শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ।
*২০ অক্টোবর:* দশেরা/বিজয়া দশমীতে গ্যাংটক ও ইম্ফল বাদে দেশের সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ।
*২১ অক্টোবর:* বিজয়া দশমীতে আগরতলা, (Bank Holidays)বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি, কলকাতা ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ।
*২২ ও ২৩ অক্টোবর:* দুর্গা পুজো/দশাই উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ।
*২৬ অক্টোবর:* লক্ষ্মী পুজো ও বাল্মীকি জয়ন্তীতে আগরতলা, জম্মু, শিমলা ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।
*২৯ অক্টোবর:* করবা চৌথ উপলক্ষে(Bank Holidays) শিমলায় ব্যাঙ্ক বন্ধ।
*৩১ অক্টোবর:* সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে আমদাবাদে ব্যাঙ্ক বন্ধ।
এই ছুটিগুলির সঙ্গে রবিবার এবং (Bank Holidays)দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি যোগ হবে। ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন(Bank Holidays) লেনদেন, UPI, ATM পরিষেবা চালু থাকবে। তবে শাখায় গিয়ে কোনও জরুরি কাজ থাকলে অক্টোবরের ছুটির তালিকা দেখে(Bank Holidays) আগেই পরিকল্পনা করে রাখাই বুদ্ধিমানের কাজ।
