Yuva Bharati : সাম্বার ছন্দে মাততে তৈরি যুবভারতী, ভিনি-রাফিনহাদের জন্য এলাহি আয়োজন কলকাতায়
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ফুটবলপ্রেমীদের উৎসবের অপেক্ষা শেষ হতে চলেছে (Yuva Bharati)। আগামী ৩ অক্টোবর যুবভারতীতে ভারতের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনড্রিকদের বরণ করতে সেজে উঠছে তিলোত্তমা। শহর জুড়ে হোর্ডিং, যুবভারতীতে (Yuva Bharati)চলছে শেষ মুহূর্তের সংস্কার।
জানা গিয়েছে, ১ অক্টোবর কলকাতায় পা রাখবে(Yuva Bharati) সেলেকাওরা। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল, পরের দিন সাংবাদিক সম্মেলন এবং বিকেলে যুবভারতীতে(Yuva Bharati) অনুশীলন। ম্যাচের আগে থাকছে রাজ্য সরকারের তরফে স্টেট ডিনার ও রিসেপশনের আয়োজন। এই ঐতিহাসিক ম্যাচের জন্য নতুন রূপে সাজছে যুবভারতী। প্রথমবার প্রতিটি আসনে থাকছে নির্দিষ্ট নম্বর, থাকছে নতুন ফুড স্টল, সংস্কার (Yuva Bharati)করা হয়েছে র্যাম্প ও শৌচাগার।
তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে ব্রাজিল দলের রাজকীয় খাদ্যতালিকা। নিজস্ব শেফদের তত্ত্বাবধানে (Yuva Bharati)পাঁচ দফার মেনু তৈরি হয়েছে। প্রাতরাশে তেল ছাড়া ডিম, চিজ অমলেট, স্মোকড টার্কি, দুপুরে গ্রিলড চিকেন, রেড স্ন্যাপার,(Yuva Bharati) ফারোফা, রাতে রোস্টেড চিকেন, তেরিয়াকি স্যামন এবং ডেজার্টে ডুলস দে লেশে ও অ্যাপেল ক্রাম্বল। অনুশীলনের ফাঁকে থাকছে (Yuva Bharati)ব্যানানিহা, প্যারোকুইনহার মতো ব্রাজিলীয় ক্যান্ডি।
বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে ১-১ ড্রয়ের পর ব্রাজিলের(Yuva Bharati) বিরুদ্ধে এই ম্যাচ ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে। তারকাদের স্বাগত জানাতে প্রায় প্রস্তুত ফুটবলের (Yuva Bharati)মক্কা কলকাতা।
