East Bengal : জুনিয়রদের হাত ধরেই শিল্ডে শুভ সূচনা, কাদা মাঠে কাস্টমসকে হারাল ইস্টবেঙ্গল
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- কলকাতা লিগের পর আইএফএ শিল্ডেও ভরসা(East Bengal) জুনিয়রদের ওপরই। বৃহস্পতিবার কাস্টমসের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে শিল্ড জয়ের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। ভক্তদের একাংশ প্রশ্ন তুলছেন, ম্যানেজমেন্ট কি শিল্ডকে গুরুত্ব দিচ্ছে না? কলকাতা লিগে খেলেছেন জুনিয়ররাই। (East Bengal)ডার্বিতেও সিনিয়র দলের মুখ দেখা যায়নি। এবার শিল্ডেও সৌভিক চক্রবর্তী, জেসিন(East Bengal) টিকে ছাড়া সিনিয়রদের কাউকেই প্রথম একাদশে দেখা গেল না, যদিও বিদেশি খেলানোর অনুমতি ছিল। অথচ শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৬ গোলে উড়িয়েছে মোহনবাগানের পূর্ণশক্তির দল।
এদিন ম্যাচের শুরুতেই লাল-হলুদ ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করেন (East Bengal)কাস্টমসের রিকি হেমব্রম। ১২ মিনিটে এগিয়ে যাওয়ার পর দুরন্ত ডিফেন্স করে কাস্টমস। তবে ২৯ মিনিটে গোলকিপারের ভুলে রোহিতের হেডে সমতা ফেরে। দ্বিতীয়ার্ধে উন্নতি চোখে পড়ে লাল-হলুদের খেলায়। ৫২ মিনিটে (East Bengal)দ্বিতীয় গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন রোহিতই। ৮৫ মিনিটে তৃতীয় (East Bengal)গোলটি করেন আকাশ হেমব্রম।
মহামেডান বয়কট করায় শেষ মুহূর্তে শিল্ডে সুযোগ পায় কাস্টমস। যুবভারতী (East Bengal)বন্ধ থাকায় ম্যাচ হয় ইস্টবেঙ্গল মাঠে। টানা বৃষ্টিতে কাদাভর্তি মাঠে খেলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভক্তদের। অনেকের মতে, এমন মাঠে সিনিয়রদের না খেলানোই ভালো, সামনে এসিএল ও আইএসএল রয়েছে। জুনিয়রদের হাত ধরেই(East Bengal) শিল্ডে জয় দিয়ে শুরু হল ইস্টবেঙ্গলের। পরের ম্যাচ ৩০ সেপ্টেম্বর পাঞ্জাব (East Bengal)এফসির বিরুদ্ধে।
