আজকের দিনেখেলা

JASPRIT BUMRAH : ফিট হয়েও ODI-তে ব্রাত্য বুমরাহ! WTC র কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত BCCI-এর

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:– ১০০ শতাংশ ফিট, তবু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই জসপ্রীত বুমরাহ (JASPRIT BUMRAH) ! হাঁটুর চোট সারিয়ে অনুশীলনে ফিরলেও ভারতীয় তারকা পেসারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের আসল লক্ষ্য টেস্ট সিরিজ, তাই বিশেষ পরিকল্পনায় তৈরি করা হচ্ছে বুমরাহকে (JASPRIT BUMRAH) ।

আপাতত অহমদাবাদে ব্যক্তিগত অনুশীলন করছেন বুমরাহ (JASPRIT BUMRAH)। কয়েকদিনের মধ্যেই তিনি বেঙ্গালুরুতে BCCI-এর সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দেবেন। সেখান থেকেই সরাসরি নিউ জিল্যান্ডে উড়ে যাবেন তিনি।

বোর্ড সূত্রে খবর, বুমরাহকে ধীরে ধীরে ওয়ার্কলোডে ফেরানো হচ্ছে। সরাসরি সাদা বলে নয়, লাল বলে তাঁকে প্রস্তুত করাই লক্ষ্য। সেই কারণে প্রথমে ভারত ‘এ’ দলের হয়ে খেলানো হবে তাঁকে।

৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ‘এ’ বনাম নিউ জিল্যান্ড ‘এ’ দলের সিরিজ। প্রথম টেস্ট ১৯ নভেম্বর থেকে। বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, এই সিরিজের প্রথম দুটি ম্যাচ নয়, তৃতীয় ম্যাচে খেলবেন বুমরাহ। তারপর ওয়েলিংটন টেস্টের আগে সিনিয়র দলের সঙ্গে যোগ দেবেন।

এ প্রসঙ্গে BCCI-এর এক আধিকারিক বলেন, “বুমরাহ ১০০ শতাংশ ফিট। কিন্তু লম্বা সফরের ধকল নেওয়া ওর পক্ষে কঠিন। আপাতত ও লাল বল দিয়েই অনুশীলন করছে। তাই হঠাৎ ওকে সাদা বলের সিরিজে খেলানোর কোনও মানে নেই। সেই কারণেই টেস্টের জন্য বুমরাহকে তৈরি করা হচ্ছে।”

উল্লেখ্য, চলতি বছর হাঁটুর চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্টে খেলতে পারেননি বুমরাহ। তার মধ্যে একটি টেস্ট ড্র হওয়ায় সমস্যায় পড়তে হয় ভারতকে।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি টেস্ট জিততে না পারলে ফাইনালের দৌড় থেকে ছিটকে যেতে পারে ভারত। তাই বুমরাহকে পুরোপুরি ফিট ও তৈরি রাখতে এই বিশেষ রোডম্যাপ তৈরি করেছে BCCI।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *