আজকের দিনেখেলা

রাজস্থানের বিরুদ্ধে আজ আইপিএল অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ২০২৬ আইপিএল এর মধ্যে দুটি ম্যাচ হয়ে গিয়েছে আজ তৃতীয় ম্যাচ । আজকে চেন্নাই সুপার কিংস তাদের আইপিএল অভিযান শুরু করছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে । খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে । এটি রাজস্থানের হোম ম্যাচ এবং এটি খেলা হবে আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে ।

ম্যাচ শুরুর আগে চাপে চেন্নাই শিবির । চোটের কারণে ছিটে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি এবার সেই তালিকায় যোগ হলো ডিওয়ার্ল্ড ব্রেভিসের নাম । চোটের জন্য প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি । চেন্নাই শিবিরের ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী । সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড, সরফরাজ খান, আয়ুষ মাত্রে চেন্নাইয়ের ব্যাটিং এর বড় শক্তি । বোলিং বিভাগে আকিল হোসেন, নুর আহমেদ, খলিল আহমেদ, রাহুল চাহার বড় নাম। দলে শিবম দুবে প্রশান্ত বীর এর মত ভালো অলরাউন্ডাররা আছেন যারা দুই ভূমিকাতে। চেন্নাইয়ের হয়ে ভালো ভূমিকা পালন করতে পারেন।

অপরদিকে রাজস্থান রয়্যালস দলে বেশ শক্তিশালী । ওপেনিং এ বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল দ্রুতগতিতে রান তুলতে সক্ষম। এরপর অধিনায়ক রিয়ান পরাগ, দোনোভান ফেরিরা, শিমরন হেটমায়ার দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ । চেন্নাই থেকে দুইজন অলরাউন্ডার কে দলে সামিল করিয়েছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। রবীন্দ্র জাদেজা যিনি দীর্ঘদিন ধরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন এবং প্রচুর ম্যাচ দল কে জিতিয়েছেন। তিনি এবার রাজস্থান শিবিরে। ব্রিটিশ অলরাউন্ডার স্যাম কারানকে নিজেদের দলে ভিড়িয়েছে রাজস্থান। বোলিং বিভাগে রয়েছেন অভিজ্ঞ সন্দীপ শর্মা, রবি বিশ্নোই, তুষার দেশপান্ডে বিদেশি জোফরা আর্চার, দাসুন সনাকাদের মত সফল নাম ।

এবার দেখার অপেক্ষায় বর্ষাপাড়া স্টেডিয়ামে আজকের ম্যাচে কোন দল জয়লাভ করতে সক্ষম হয় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *