আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

প্রাক্তন সাংসদ শান্তনুর সাসপেনশন প্রত্যাহার তৃণমূলের, ফের কি তিনি দলের মূল স্রোতে ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- অবশেষে সাসপেনশন প্রত্যাহার হলো তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেনের । আর জি কর কান্ডের সময় দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল শান্তনু সেনের । প্রায় দেড় বছর পর তার সাসপেনশন প্রত্যাহার করল দল । নির্বাচনের আগে শাসক-শিবিরের হয়ে সক্রিয় রাজনীতিতে তার প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হলো ।

আরজি করে অভায়া কান্ডের পর রাজ্য রাজনীতি কার্যত তোলপাড় হয়েছিল । সেই সময় শান্তনু সেনের মন্তব্য তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছিল । আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি । এমনকি আইএম এর ব্যানারে সিজিও কমপ্লেক্স অভিযানে তাকে প্রথম সারিতে দেখা গিয়েছিল। সেই সময় দল তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল । দলীয় মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি দল থেকেও সাসপেন্ড করা হয়েছিল। দল থেকে বহিষ্কৃত হওয়ার পর কার্য তো ভেঙে পড়েছিলেন শান্তনু সেন। কোন দুর্নীতিতে ও তার নাম জড়াইনি কোনদিন ।

সূত্রের খবর, শান্তনু সেনের সাংগঠনিক দক্ষতা এবং চিকিৎসকদের মহলে তাঁর গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখেই দল এই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে সামনে যখন বড় নির্বাচন এবং রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে, তখন তাঁর মতো একজন পুরনো ও অভিজ্ঞ নেতাকে দলের মূল স্রোতে ফিরিয়ে নেওয়া জরুরি ছিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *