আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

ভবানীপুর সহ রাজ্যের ১৪২ টি থানায় ওসি-আইসি বদল কমিশনের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিধানসভা ভোটের নির্ঘণ্টো ঘোষণার পরেই মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং পরে কলকাতার পুলিশ কমিশনার রাজ্যে পুলিশের ডিজিকে এবং অন্যান্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বদলি করেছিল নির্বাচন কমিশন । এইবার ভবানীপুর সহ রাজ্যের ১৪২ টি থানাতে ওসি ওআইসি বদল করা হয়েছে। যার মধ্যে কলকাতা পুলিশের থানা ৩১ টি । সাম্প্রতিক কালে এত বড় পুলিশের রদবদল কমিশন করেনি ।

নির্বাচন কমিশনের তরফে মুক্ত সচিব কে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে রাজ্য যে প্রস্তাব পাঠিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তারপর কমিশন এই ট্রান্সফার ও পোস্টিং এর সবুজ সংকেত দিয়েছে। অবিলম্বে নতুন অফিসারদের চার্জ নিতে হবে । মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী নির্বাচনী কেন্দ্র ভবানীপুর সানাই আইসি করে পাঠানো হয়েছে স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার সৌমিত্র বসুকে । নন্দীগ্রামে আইসি করা হয়েছে শুভব্রত নাচকে আগে তিনি ছিলেন চন্দননগর থানায় । এই চন্দননগর পুলিশ কমিশনারের থেকে তুলে এনে বহরমপুর থানার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর শুভাশিস ঘোষ কে । রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিধানসভা ভাঙ্গরের কিছু থানায় আইসি বদল হয়েছে । পোলেরহাট থানায় আইসি ছিলেন সরফরাজ খান তার জায়গায় কমিশন ইন্সপেক্টর শুভম গুহকে নিয়ে এসেছে ।

এই বদলির তালিকায় রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—প্রায় গোটা রাজ্য। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া—সব গুরুত্বপূর্ণ জেলাতেই একাধিক থানার ইনচার্জ ও ওসি বদল হয়েছেন।

অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, একই জেলায় দীর্ঘদিন থাকা অফিসারদের অন্য জেলায় সরানো হয়েছে। আবার সাইবার ক্রাইম, ট্রাফিক বা বিশেষ শাখা থেকে সরাসরি থানার দায়িত্বে আনা হয়েছে বহু অফিসারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *