আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

নন্দীগ্রামে শুভেন্দুর মনোনয়ন আজ , সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল ২৮ শে মার্চ রবিবার বিজেপির রাজ্য কার্যালয় থেকে দলীয় প্রতীক ও ফর্ম সংগ্রহ করেন নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী । আর আজকেই নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়ন জমা দেবেন তিনি । তার সঙ্গে থাকার কথা আছে দিলীপ ঘোষের ।

এইবারের বিধানসভা ভোটে নন্দীগ্রামে মেগা দ্বৈরথ । গতবার এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় কে হারিয়ে বিধায়ক হয়েছিল শুভেন্দু। এবার এই কেন্দ্র ধরে রাখার সাথে সাথে ভবানীপুরেও মুখ্যমন্ত্রীকে হারানোর চ্যালেঞ্জ তার সামনে । বিজেপি সূত্রের খবর শুভেন্দুর মনোনয়নে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে ধর্মেন্দ্র প্রধানের এছাড়া উত্তর প্রদেশের এক মন্ত্রী ও উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে একদা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পবিত্র করকে । বিগত বুধবার নির্বাচনী সভা করে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই মঞ্চ থেকে অভিষেক বলেছিলেন ” স্বাধীনতার লড়াই আর এই লড়াই আমাদের কাছে এক । তৃণমূল কংগ্রেস জিতবে । আমি নন্দীগ্রামের বিশেষ খেয়াল রাখছি কাউকে ভয় পেতে হবে না যদি সিবিআই নোটিশ পাঠায় আমি লড়াই করব। যিনি এখানে আসেন তাকে ব্যক্তিগত আক্রমণ করতে আসেনি আমরা এখানে পবিত্র করকে জেতাতে এসেছি ।

অভিষেকের মন্তব্যের বিরুদ্ধে সূর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী । তিনি বলেছিলেন মা মাটি মানুষ যারা বলতেন তারা ফাইভ স্টার হোটেল বানান আর আকাশে ঘুরেন মাটিতে পা পড়ে না । গতবার নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আমার বিরুদ্ধে জিততে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *