আজকের দিনেগ্রীন রুম

রাহুলের মৃত্যুতে অনুরোধ স্ত্রী প্রিয়াঙ্কার “একটু সময় দিন”

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল ২৮ শে মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে বিশিষ্ট অভিনেতা রাহুল অরুনদয় বন্দ্যোপাধ্যায়ের । এই ঘটনায় স্তম্ভিত টলিউড । বাকরুদ্ধ অনুরাগীরা । এই খারাপ সময়ে একা থাকতে দেওয়ার অনুরোধ জানালেন রাহুলের সহধর্মিনী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

প্রিয়াঙ্কার তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই মুহূর্তটা তাঁদের জন্য গভীর শোক ও হতাশার।’ এমন পরিস্থিতিতে তিনি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তাঁদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তাকে সম্মান করা হয় । প্রিয়াঙ্কা আরও লেখেন. ‘এই কঠিন সময়ে শুধু একজন স্বামীকে হারানোর যন্ত্রণা নয়, একটি সন্তানের পিতৃহারা হওয়ার বেদনা, এক মায়ের অসহায়তা এবং গোটা পরিবারের শোকের কথাও ভাবা উচিত।’ এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাঁদের সময় প্রয়োজন বলেই জানিয়েছেন প্রিয়াঙ্কা।

সংবাদমাধ্যম এবং পরিচিতদের উদ্দেশে তিনি আবেদন জানিয়েছেন, যেন কেউ তাঁদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করেন এবং এই শোকের সময়ে তাঁদের শান্তিতে থাকতে দেওয়া হয়। তাঁর কথায়, এই মুহূর্তে সহানুভূতি ও সমর্থনই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। প্রিয়াঙ্কার এই বার্তা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই রাহুলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাহুলের এই আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *