আজকের দিনেখেলাতিলোত্তমাভারত

Marquinhos : কলকাতায় পা রেখেই ভারতকে প্রণাম ব্রাজিল কোচের, যুবভারতীতে নামার আগে গুরপ্রীতের প্রশংসায় মার্কুইনহোস

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচের আগে কলকাতায় উন্মাদনা তুঙ্গে (Marquinhos)। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এক ফ্রেমে ধরা পড়লেন ভারত ও ব্রাজিলের দুই হেডকোচ খালিদ জামিল এবং কার্লো আন্সেলোত্তি। শুরুতেই ভারতীয় কোচকে আলিঙ্গন এবং ভারতবাসীর উদ্দেশে করজোড়ে প্রণাম জানিয়ে মন জয় করে নিলেন ‘ডন’ কার্লো। প্রথমবার ভারতে এসে কলকাতার মানুষের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত ব্রাজিলের তারকা ফুটবলার মার্কুইনহোস (Marquinhos)। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ভারতে এত উষ্ণ অভ্যর্থনা পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কলকাতায় এসে খুবই আনন্দিত। ম্যাচটির দিকে তাকিয়ে রয়েছি। ভারতীয় জাতীয় দলের বিরুদ্ধে যতটা সম্ভব ভালো ফুটবল খেলতে চাই (Marquinhos)।”

 

তরুণ ফুটবলারদের কাছে এই সফরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই অভিজ্ঞতা (Marquinhos) নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর প্রশংসা করেন ব্রাজিল অধিনায়ক। তিনি জানেন, ভারতের জার্সিতে ৯০ ম্যাচ খেলেছেন গুরপ্রীত। ভারতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ব্রাজিলও। (Marquinhos)আন্সেলোত্তি বলেন, “ভারতের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। ওদের দলে গতি রয়েছে। আক্রমণভাগেও ভালো মানের ফুটবলার রয়েছে।” জাতীয় দল ও ক্লাবের প্রশিক্ষণের পার্থক্য নিয়ে তিনি বলেন, ক্লাবে প্রতিদিন কাজ করার সুযোগ থাকলেও জাতীয় দলে সময় কম, তাই সঠিক ফুটবলার (Marquinhos)বেছে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। ব্রাজিলের কোচ হওয়া তাঁর কাছে বিশেষ সম্মানের বলেও জানান তিনি।

 

অন্যদিকে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার (Marquinhos) আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ভারত। ব্রাজিলকে হারানোর স্বপ্ন নিয়ে সকাল সকাল যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল মাঠে অনুশীলনে নামে খালিদ জামিলের দল। ভারতের আতিথেয়তায় মুগ্ধ (Marquinhos)ব্রাজিল কোচও। সাংবাদিক সম্মেলনের শেষে আন্সেলোত্তি বলেন, “যেভাবে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানানো (Marquinhos)হয়েছে, তাতে আমরা খুশি। গোটা ব্রাজিল দলের তরফে ধন্যবাদ জানাতে চাই। আশা করি, আগামিকাল আমরা দারুণ একটা ম্যাচ উপহার দিতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *