Cricket-IPL : দুর্দান্ত রোহিত শর্মা- রায়ান রিকেলন্টন , ঘরের মাঠে কলকাতাকে হারাল মুম্বাই ……
কিউ ইন্ডিয়া বাংলা :- ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১২ সালের পর ২০২৬-এ এসে প্রথমবার জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করলো মুম্বাই । ৬ উইকেটে আজিংকা রাহানেদের হারালেন রোহিত শর্মা -হার্দিক পান্ডিয়ারা। পাঁচ বল বাকি থাকতে জয় পায় ঘরের দল। সৌজন্যে দুই ওপেনার রোহিত শর্মা , রায়ান রিকেলন্টন ।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ আজ টসে জিতে কলকাতাকে প্রথম ব্যাটিং করতে পাঠান হার্দিক। ৬ বোলার ও পাঁচ ব্যাটার নিয়ে নামে মুম্বাই । প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে কলকাতার দুই ওপেনার । শুরু থেকে চালিয়ে ফেলতে শুরু করেন দুই নাইট ওপেনার অধিনায়ক আজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন। ১৭ বলে ৩৭ রান করে আউট হন অ্যালেন । কিন্তু অধিনায়ক রাহানে দলের হয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন । শেষমেষ ৪০ বলে ৬৭ রান করে আউট হন নাইট অধিনায়ক। শেষের দিকে অঙ্গকৃষ রঘুবংশী (৫১) ও রিঙ্কু সিং (৩৩) এর সৌজন্যে নির্ধারিত কুড়ি ওভারে ২২০ রানের বিশাল লক্ষ্যমাত্রা মুম্বাইকে দেয় কলকাতা । মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শার্দুল ঠাকুর ।
রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে রান তুলতে শুরু করেন মুম্বাইয়ের দুই ওপেনার। কার্যত এই দুজনই কলকাতার থেকে ম্যাচটা ছিনিয়ে নেয়। রোহিত আউট হন ৩৮ বলে ৭৮ রান করে । অপর ওপেনার রায়ান রিক্লেনটন ৪৩ বলে ৮১ রান করে রান আউট হন । তবে তারা মুম্বাইয়ের জয়ের ভিত গড়ে দিয়ে গিয়েছিলেন । পাঁচ বল বাকি থাকতে ছয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নয় মুম্বাই ইন্ডিয়ান্স। মূলত বোলিং ব্যর্থতার কারণে ম্যাচ হারতে হয় নাইটদের । প্রত্যেক বোলার ওভারে ১০ এর বেশি রান খরচ করেন ।
ম্যাচ শেষে নাইট রাইডার্স এর অধিনায়ক রাহানে এই হার নিয়ে দল বেশি চিন্তিত নয় জানান । ব্যাটিং ভালো হয়েছে বোলিং এর কারণেই ম্যাচ হার মেনে নেন কলকাতা অধিনায়ক । তাদের পরের ম্যাচ আগামী ২ এপ্রিল ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ।
