Abhishek : অভিষেকের সভায় চেয়ার ছোড়াছুড়ি, প্রার্থী নিয়ে ক্ষোভ দলের একাংশের !
কিউ ইন্ডিয়া বাংলা :- ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত । মুর্শিদাবাদ জেলার নওদায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় সেই দৃশ্য আবার দেখা গেল । অভিষেকের উপস্থিতিতেই রণক্ষেত্রের চেহারা নেয় সভাস্থল । ভাঙচুর চলে চেয়ারে । পরিস্থিতি সমান দিতে নাজেহাল তৃণমূলের জেলা নেতৃত্ব । প্রার্থী শাহিনা মমতাজ বেগমকে নিয়ে ক্ষোভ দলের একাংশের । সেই কারণে সৃষ্টি হয় বিশৃঙ্খলা ।
বিগত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নওদা বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন শাহিনা মমতাজ বেগম । দলীয় কর্মীদের অভিযোগ পাঁচ বছরে বিধায়ক কে তার নির্বাচনী এলাকায় বিশেষভাবে দেখা পাওয়া যায়নি। সাধারণ মানুষ তো দূর দলের কর্মীরাও বিধায়ককে সেভাবে পাশে পাননি বলে অভিযোগ। দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ছিল আজ কে । সভা শুরুর আগে এদিন সেখানে বিশৃঙ্খলা শুরু হয়। মঞ্চের সামনে থাকার চেয়ে আর ভাঙচুর করেন একদল যুবক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । অভিষেক সব স্থলে পৌঁছানোর পরেও বিক্ষোভ থামেনি। বিক্ষোভরত কর্মীদের প্রতি কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ” যাঁরা এই দলের জার্সি পরে আছেন, সেই জার্সি পরে দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেললে, এক মাসের মধ্যে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠানো হবে। বাকি জীবন আর মাঠে ঢুকতে পারবেন না।”
জানা যাচ্ছে ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ এবার টিকিট পাননি, নওদায় টিকিট পেয়েছেন শাহিনা মমতাজ। তাতেই ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে । নির্বাচনের আগে তৃণমূলের এই বিশৃঙ্খলা বেশ অস্বস্তিতে ফেলবে একথা নির্দ্বিধায় বলা যায় ।
