ভারতআজকের দিনে

Ranchi: ভাঙা পায়ের চিকিৎসায় মৃত্যু কিশোরের, রাঁচির হাসপাতাল বিল ধরাল ২২ লক্ষ, তুলকালাম

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- পা ভেঙে গিয়েছিল। সুস্থ হতে রাঁচির এক হাসপাতালে ভর্তি হয় ওই ১৮ বছর বয়সি কিশোর। শনিবার আচমকা তার মৃত্যু হয়। মৃতের নাম রাজু কুমার রঞ্জন। রাঁচির একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তার পরিবারের লোকজন। শুধু তাই নয়, হাসপাতালটি ওই কিশোরের চিকিৎসা বাবদ ২২ লক্ষ টাকার বিল ধরিয়েছে। এর পরেই হাসপাতালে তুলকালাম কাণ্ড চলে। মৃতের পরিবার হাসপাতালের রিসেপশনে আছড়ে পড়ে। কম্পিউটারের উপরেও চড়াও হতে দেখা যায়।

ভয়ে সিঁটিয়ে পড়েন হাসপাতালে বসে থাকা রিসেপসনিস্টরা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এর পরে দ্রুত পদক্ষেপ নিতে তৎপর হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঘটনায় তিনি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

মৃতের পরিবারের অভিযোগ ভাঙা পায়ের ভুল চিকিৎসার কারণে তাদের পরিবারের ছেলের মৃত্যু হয়েছে। ভাইরাল ভিডিয়োয় এক মহিলাকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। তাদের প্রশ্ন, পা ভাঙার জন্য কিভাবে একজনের মৃত্যু হতে পারে?  হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করতে থাকেন রাজুর পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, ভাঙা পায়ের ভুল চিকিৎসার কারণে সংক্রমণ ছড়িয়ে রাজুর মৃত্যু হয়েছে। ঘটনায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী, ‘ঘটনার যথাযথ তদন্ত করা হবে। যদি কেউ দোষী প্রমাণিত হন, তাকে বিরুদ্ধে কঠোর সাজা দেওয়া হবে।

 

ঘটনায় চিকিৎসার গুণমান এবং বেসরকারি হাসপাতালের আকাশছোঁয়া খরচ নিয়ে বড়সড় প্রশ্নের মুখে ঝাড়খণ্ড সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *