Election Commission : ভোট গণনায় ত্রুটি বরদাস্ত করা হবে না, চাকরি যেতে পারে: কমিশনের কড়া নির্দেশিকা !
কিউ ইন্ডিয়া বাংলা:- আগামীকাল সোমবার বঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। সরকারি কর্মীরা গণনার কাজে নিযুক্ত থাকবেন। এবার সেই বিষয়ে কড়া নজরদারি রেখেছে নির্বাচন কমিশন । কোনওরকম ভুল হলে বা কাজে গাফিলতি হলে সরকারি কর্মীরা কড়া শাস্তির মুখে পড়তে পারেন। নির্দেশমতো কাজ না করে গাফিলতি প্রমাণে চাকরিও চলে যেতে পারে ।
রাজ্যে দুই দফায় ভোট হয়েছে এবার। এবার রেকর্ড পরিমাণ ভোট পড়েছে বলেও কমিশন সূত্রে খবর। ইভিএম এই মুহূর্তে কড়া নিরাপত্তা বদলে স্ট্রংরুমে রয়েছে। গণনার সময় এতটুকু ফাঁক রাখতে চাইছে না কমিশন। সম্পূর্ণ নিরাপত্তার ঘেরাটোপে গণনার কাজ চলবে বলে খবর। গণনার কাজ সামলাবেন সরকারি কর্মীরা। সকলকে কমিশনের গাইডলাইন ও নির্দেশ সম্পূর্ণভাবে মানতে হবে। সেকথা জানানো হয়েছে। গণনা কর্মীদের স্বচ্ছতা ও সততা নিশ্চিত করতে কোনওপ্রকার ভুল বরদাস্ত করা হবে না। কর্মীরা যদি ইচ্ছা করে ভুল করে, বা তাঁদের গাফিলতি সামনে আসে, তবে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে চাকরি পর্যন্ত যেতে পারে কমিশন সূত্রে খবর। এবার ত্রুটিপূর্ণ গণনা সম্পূর্ণ করাই লক্ষ্য নির্বাচন কমিশনের। সেজন্যই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।
রবিবার রাত পোহালেই গণনা শুরু হয়ে যাবে। সাপোর্ট করতেই গণনা কেন্দ্রে করা নিরাপত্তা বলে তৈরি করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণভাবে বর্ণনা করবো মেটাতে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে । সমস্ত গণনা কেন্দ্রে ১৬৩ ধারা জারি করা হয়েছে এবং ২০০ মিটার এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে । কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সচেষ্ট কমিশন।
