আজকের দিনেবাংলার আয়না

SWAPNA BARMAN : অবসরের পরও ছাড় নেই! ডোপ টেস্টে ফেল স্বপ্না বর্মন, বড় শাস্তির সম্ভাবনা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:– রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক বিপর্যয় স্বপ্না বর্মনের জীবনে (SWAPNA BARMAN)। বাবাকে হারানো, ভোটে হার, বাড়িতে আগুন লাগার পর এবার কেরিয়ারে বড় ধাক্কা। ডোপ টেস্টে ব্যর্থ হলেন এশিয়ান গেমসে সোনাজয়ী বাঙালি অ্যাথলিট স্বপ্না বর্মন। অবসর ঘোষণা করলেও শাস্তি এড়াতে পারছেন না তিনি।

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA) সূত্রে খবর, ২৯ বছরের স্বপ্নার (SWAPNA BARMAN) রক্তের নমুনায় নিষিদ্ধ অ্যানাবোলিক-অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড বোল্ডেনন পাওয়া গিয়েছে। এই ড্রাগ মানবদেহের টেস্টোস্টেরনের মাত্রা প্রভাবিত করে এবং ক্রীড়াক্ষেত্রে সম্পূর্ণ নিষিদ্ধ।

এই ঘটনার পর NADA স্বপ্নাকে (SWAPNA BARMAN )  ইতিমধ্যেই সাময়িকভাবে নির্বাসিত করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি খেলাধুলা সংক্রান্ত কোনও কার্যকলাপে যুক্ত থাকতে পারবেন না।

জাতীয় ডোপ-বিরোধী সংস্থা জানিয়েছে, স্বপ্নাকে এবার তলব করা হবে। তিনি চাইলে নিজের B স্যাম্পেল পরীক্ষার আবেদন করতে পারবেন। দ্বিতীয়বারও নমুনায় নিষিদ্ধ পদার্থ মিললে তাঁকে স্থায়ীভাবে দীর্ঘমেয়াদি নির্বাসনে পাঠানো হতে পারে।

উল্লেখ্য, স্বপ্না বর্মন (SWAPNA BARMAN)  ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন। কয়েক বছর আগে পর্যন্ত কোচিং করালেও এখন খেলাধুলা থেকে সম্পূর্ণ আড়ালে তিনি। কিন্তু NADA স্পষ্ট করে দিয়েছে, অবসর নিলেই শাস্তি মকুব হয়ে যায় না। ভবিষ্যতে যদি তিনি অবসর ভাঙেন, তাহলে এই শাস্তি ফের কার্যকর হবে।

হেপ্টাথলনে ভারতকে এশিয়াডে সোনা এনে দেওয়া বাংলার গর্ব স্বপ্না বর্মনের এই ডোপ কেলেঙ্কারি ক্রীড়ামহলে বড়সড় আলোড়ন ফেলেছে। B স্যাম্পেলের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *