Mamata Banerjee : অভিষেকের বাড়িতে হামলা, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা, নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার দুপুরে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে দাঁড়িয়ে নাম না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি।
৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে শুক্রবার মধ্যরাত থেকে তাঁর বাড়ির সামনে জমায়েত করেন তাঁর অনুগামীরা (Mamata Banerjee)। সেই সময় বিজেপির কিছু কর্মী সমর্থকরা কালীঠাকুর আনতে যাচ্ছিলেন বলে দাবি। তখনই দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। চোর স্লোগান দেওয়া হয়, ছেঁড়া হয় অভিষেকের ব্যানার, কাটআউট (Mamata Banerjee)। ডায়মন্ড হারবারের সাংসদের অনুগামীরা বাধা দেয়। হাতাহাতি বাধে। পুলিশ এসে দু’পক্ষকেই সরিয়ে দেয়।
এরপরই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন অভিষেক (Mamata Banerjee)। তাঁকে দেখতে পেয়ে ফের শুরু হয় স্লোগান। চলে পালটা স্লোগানও। ধীরে ধীরে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাড়ে পুলিশের সংখ্যা (Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ির নিচে বসে পড়েন। নিরাপত্তার স্বার্থে তাঁকে বাড়ির ভিতরে যেতে বলে পুলিশ। অভিষেক যাননি। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান তিনি। অভিষেকের দাবি, পুলিশের সামনেই মারধর করা হয়েছে (Mamata Banerjee)। পরে সকাল ৬টা নাগাদ বাড়িতে ঢোকেন তিনি।
এই ঘটনার পর শনিবার দুপুরে অভিষেকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, কালীপুজোর আগে ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে। পুরনো ক্লাবগুলির পুজোতে বাধা দেওয়া হচ্ছে (Mamata Banerjee)। অথচ রাতারাতি নতুন নতুন পুজো শুরু হচ্ছে। তাঁর বাড়ির প্রবেশপথও কার্যত আটকে রেখে নতুন করে পুজোর আয়োজন করা হয়েছে বলেও (Mamata Banerjee) অভিযোগ তাঁর। মমতার হুঙ্কার, প্রয়োজন হলে আইন অনুযায়ী অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। মমতার অভিযোগ, ইন্ডি জোটে থাকায় প্রতিহিংসার বশে ইচ্ছাকৃতভাবে ডায়মন্ড হারবারের সাংসদকে হেনস্তা করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারেরও অভিযোগ তুলেছেন তিনি। হেনস্তা চলতে থাকলে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি (Mamata Banerjee)।
এদিকে, হামলার ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা (Mamata Banerjee) ও অভিষেককেই বিঁধেছেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর দাবি, “ইন্ডি জোট বলে কিছুই হয়নি। তাই তাতে যোগ দেওয়ার প্রতিহিংসায় অভিষেকের বাড়িতে হামলা হয়েছে তা বলা ভুল।” (Mamata Banerjee) রাতে কেনই বা রাস্তায় জন্মদিন পালন হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক। অভিষেকের বাড়ির সামনের ঘটনাকে কেন্দ্র করে এখন তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে। পুলিশের ভূমিকা ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ (Mamata Banerjee) নিয়ে বিতর্ক আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
