আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : কালীপুজোয় বৃষ্টি হবে? কেমন থাকবে কলকাতার আবহাওয়া, জানাল আলিপুর হাওয়া অফিস

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কালীপুজোর আগে-পরে কয়েকদিন (Weather) কেমন থাকতে চলেছে শহর কলকাতার আবহাওয়া? বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে? রোদঝলমলে আবহাওয়া থাকবে নাকি মেঘলা আকাশ দেখা যাবে? (Weather) সব নিয়েই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

আজ ৭ নভেম্বর এবং আগামীকাল ৮ নভেম্বর অর্থাৎ শনি ও রবিবার, (Weather) সপ্তাহান্তে কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ পরিষ্কার থাকবে, রোদঝলমলে আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather)। অর্থাৎ কালীপুজোর দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৯, ১০ এবং ১১ তারিখ – নভেম্বরের এই তিনদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কলকাতায়। হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather)। মোটের উপর শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বিশেষ কোনও সতর্কতা জারি করা হয়নি।

 

আগামী কয়েকদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি (Weather) সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। মেঘের পরিমাণ বাড়লে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে। (Weather) আর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন ২১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

৬ নভেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস (Weather) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়নি। ভোরের দিকে এবং রাত বাড়লে বাতাসে হাল্কা শিরশিরানি অনুভূত হচ্ছে মাঝে মাঝে (Weather)। যদিও শীত কবে আসবে রাজ্যে, তা নিয়ে হাওয়া অফিসের তরফে বিশেষ কোনও বার্তা দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের স্থলভাগে এখন আর উল্লেখযোগ্য কোনও আবহাওয়াগত পরিস্থিতি নেই।

 

১০ নভেম্বর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, (Weather) পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলায় কোনও সতর্কতা নেই (Weather)। আগামী ২৪ ঘণ্টায় জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপরের ২ দিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই (Weather)। তারপরের ২ দিন সর্বনিম্ন তাপমাত্রা পুনরায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *