আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Abhishek Banerjee : মাঝরাতে কালীঘাটে তুলকালাম! ‘আমাকে খুনের চেষ্টা’ বিস্ফোরক অভিষেকের, বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত একাধিক

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়ির সামনে ধুন্ধুমার! বিজেপি কর্মী ও অভিষেক অনুগামীদের মধ্যে সংঘর্ষ! আহত একাধিক। ছেঁড়া হল ব্যানার, কাটআউট। চলে চোর, চোর স্লোগান (Abhishek Banerjee)। পালটা স্লোগান, হাতাহাতিতে ভোর পর্যন্ত দফায় দফায় উত্তপ্ত হয়ে এলাকা। পুলিশের সামনেই বচসায় জড়ায় দু’পক্ষ। অভিষেকের দাবি, বিজেপির দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে। তাঁর অনুগামীরা আহত (Abhishek Banerjee)। সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

 

৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন (Abhishek Banerjee)। সেই উপলক্ষে তাঁর বাড়ির সামনে জমায়েত করেন তাঁর অনুগামীরা। সেই সময় বিজেপির কিছু কর্মী সমর্থকরা কালীঠাকুর আনতে যাচ্ছিলেন বলে দাবি। (Abhishek Banerjee) তখনই দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। চোর স্লোগান দেওয়া হয়, ছেঁড়া হয় অভিষেকের ব্যানার, কাটআউট। ডায়মন্ড হারবারের সাংসদের অনুগামীরা বাধা দিলে হাতাহাতি বাধে। (Abhishek Banerjee) পুলিশ এসে দু’পক্ষকেই সরিয়ে দেয়।

 

এরপরই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁকে দেখতে পেয়ে ফের শুরু হয় স্লোগান। চলে পালটা স্লোগানও। ধীরে ধীরে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাড়ে পুলিশের সংখ্যা। (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ির নিচে বসে পড়েন। নিরাপত্তার স্বার্থে তাঁকে বাড়ির ভিতরে যেতে বলে পুলিশ। অভিষেক যাননি। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান তিনি। (Abhishek Banerjee) অভিষেকের দাবি, পুলিশের সামনেই মারধর করা হয়েছে। পরে সকাল ৬টা নাগাদ বাড়িতে ঢোকেন তিনি।

 

অভিষেক সংবাদ মাধ্যমকে বলেন, (Abhishek Banerjee) “আমার বাড়ির উপর নজর রাখা হচ্ছে। তা জানিয়েছিলাম। তারপরই এই হামলা। আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। রাত দু’টোর সময় বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে। আমার এক সহকর্মীর হাতে গুরুতর আঘাত লেগেছে।” তিনি আরও বলেন, (Abhishek Banerjee) “আমার উপর বারবার হামলা করা হচ্ছে, সাধারণ মানুষ কী অবস্থায় আছেন তা বোঝা যাচ্ছে।” খবর পাওয়ার পর সকালে ঘটনাস্থলে যান মমতাপন্থী সাংসদ দোলা সেন। তিনি বলেন, “এভাবে চলতে পারে না। আইন রয়েছে। সর্বপরী মানুষ বিচার করবে।” পালটা দিলীপ ঘোষ বলেন, (Abhishek Banerjee) “এত বড় নেতা ফুটপাতে কেন জন্মদিন পালন করছেন। জানি না কী হয়েছে। মানুষের সহানুভূতি কোড়ানোর পুরনো পন্থা এটা।” বিজেপি সাংসদ রাহুল সিনহা বলেন, “যাঁরা ঠক, মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাঁদের মানুষ ছাড়বে কেন (Abhishek Banerjee)। যাঁরা ওদের দ্বারা ক্ষতিগ্রস্ত, তাঁরা ছাড়বে কেন। চোর ও সাধারণ মানুষকে এক করলে হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *