Vaibhav Suryavanshi : এ বার ক্যাপ্টেন বৈভব! মুস্তাক আলিতে বিহারের নেতৃত্বে ১৫ বছরের সূর্যবংশী
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- দলীপ ট্রফিতে তাকে পূর্বাঞ্চলের (Vaibhav Suryavanshi) সহ-অধিনায়ক করা হয়েছিল। এ বার একেবারে অধিনায়ক করে দেওয়া হল বৈভব সূর্যবংশীকে। শুক্রবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম দুটি ম্যাচের জন্য বিহারের (Vaibhav Suryavanshi) ১৭ জনের দল জানিয়েছেন নির্বাচকেরা।
সেখানে নেতৃত্বে রাখা হয়েছে বৈভবকে (Vaibhav Suryavanshi)। সহ-অধিনায়ক সূরজ কাশ্যপ। ১৪ নভেম্বর থেকে শুরু প্রতিযোগিতা। সৈয়দ মুস্তাকে গ্রুপ বি-তে রয়েছে বিহার। সেই গ্রুপে রয়েছে দিল্লি, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, (Vaibhav Suryavanshi) রেলওয়েজ, সৌরাষ্ট্র এবং তামিলনাড়ু। ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে বিহার।
বিহার ক্রিকেট সংস্থার সচিব হর্ষ বর্ধন জানিয়েছেন, (Vaibhav Suryavanshi) নেতা হিসাবে বৈভবকে আরও পরিণত হওয়ার সুযোগ দিয়েছেন তাঁরা। হর্ষ বলেছেন, “তরুণ বয়সেই বৈভবের মধ্যে অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস এবং পরিণতবোধ দেখা গিয়েছে (Vaibhav Suryavanshi)। আশা করি ওর নেতৃত্বে গোটা দল শৃঙ্খলাবদ্ধ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা উপহার দেবে।” বৈভব বিহারের প্রথম দুটি ম্যাচেই খেলতে পারবে। এর পর পুরুষদের উঠতি তারকাদের এশিয়া কাপে খেলতে ভারত ‘এ’ দলে যোগ দেবে সে। ভারত ‘এ’ দলের প্রথম ম্যাচে (Vaibhav Suryavanshi) নেপালের বিরুদ্ধে ২০ নভেম্বর।
দলীপ ট্রফিতে বৈভবকে সহ-অধিনায়ক করা নিয়ে সমালোচনা (Vaibhav Suryavanshi) শুনতে হয়েছে ভারতীয় বোর্ডকে। খোদ সচিন তেন্ডুলকর বিরোধিতা করে বলেছিলেন, “আমার মনে হয়, বড্ড আগে ওকে দলীপ ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে (Vaibhav Suryavanshi)। আগে ওকে লাল বলে আরও বেশি ম্যাচ খেলতে দেওয়া দরকার। তার পর এক পা করে এগোতে হবে!” যদিও বিহার ক্রিকেট সংস্থা তা শোনেনি। সৈয়দ মুস্তাক আলি ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি (Vaibhav Suryavanshi) প্রতিযোগিতা।
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বৈভব (Vaibhav Suryavanshi)। তার মধ্যে ২৩টি ম্যাচ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে এবং ১০টি ম্যাচ ভারতের হয়ে। এ বারের আইপিএলে ১৬ ইনিংসে ৭৭৬ রান করে কমলা টুপি জিতেছে সে। ভারতীয় দলে অবশ্য জায়গা পাকা করতে পারেনি (Vaibhav Suryavanshi)। কোচ গৌতম গম্ভীর আস্থা রেখেছেন সঞ্জু স্যামসনের উপরেই।
