আজকের দিনে

Suvendu Adhikari : আমহার্স্ট স্ট্রিটে চমক! কালীপুজো উদ্বোধন করলেন হরভজন, শুভেন্দুকে বললেন ‘সবচেয়ে ভালো মুখ্যমন্ত্রী’

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দুর্গাপুজোর মতো বাংলায় কালীপুজোও দারুণ জমজমাট (Suvendu Adhikari)। নৈহাটি, বারাসতের কালীপুজো বিখ্যাত হলেও কলকাতায় তার জৌলুস কিছু কম নয়। আর পুজোর দিন দুই আগে সেই আকর্ষণ আরও বাড়িয়ে তুলল (Suvendu Adhikari) প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের পুজো উদ্বোধন।

 

শুক্রবার আমহার্স্ট স্ট্রিটের বিখ্যাত কালীপুজো (Suvendu Adhikari) মণ্ডপ খুলে গেল তাঁরই হাত ধরে। মন্ত্রী তাপস রায়ের আহ্বানে কালীপুজোর উদ্বোধনে এসে বদলে যাওয়া বাংলার ভূয়সী প্রশংসা শোনা গেল হরভজনের কথায় (Suvendu Adhikari)। এই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাতে নিজের ম্যাচের একটি জার্সি উপহার হিসেবে তুলে দেন ‘ভাজ্জি’। সবচেয়ে ভালো মুখ্যমন্ত্রী হওয়ার শুভেচ্ছা জানান (Suvendu Adhikari) শুভেন্দুকে।

 

গাঢ় বেগুনি রঙের স্যুট, ব্লেজার। সঙ্গে একই রঙের পাগড়ি (Suvendu Adhikari)। মুখে বরাবরের মতো মিষ্টি হাসি। কালীপুজোর উদ্বোধনে এমনই জমকালো সাজে কলকাতার মাটিতে দেখা গেল হরভজন সিংকে (Suvendu Adhikari)। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত আমহার্স্ট স্ট্রিটে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর নামাঙ্কিত পুজোর আকর্ষণ যেন আরও বাড়িয়ে দিলেন ‘পাঞ্জাব দা পুত্তর’। এখানে তারাপীঠের নিয়মাবলী মেনে পুজো হয়। (Suvendu Adhikari) শুধু ফিতে কেটে পুজোর উদ্বোধন নয়। হরভজন রীতিমতো ফুল নিয়ে মা কালীর চরণে অর্পণ করে ভক্তিভরে প্রণাম করেন। তাঁর পাশে ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তথা মানিকতলার বিধায়ক তাপস রায়।

 

এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বদলে যাওয়া বাংলার প্রতি তাঁর ভালো লাগার কথা অকপটে প্রকাশ করলেন হরভজন। তাঁর কথায়, (Suvendu Adhikari) ‘‘আমি আগেও দু, একবার এসেছি কলকাতায়। এবার এসে বদলটা দেখতে পাচ্ছি। যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, তা বেশ ভালো লাগছে। আমি আলাদা করে ধন্যবাদ জানাতে চাই শ্রী তাপস রায়জিকে। তিনি আমাকে নিমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছেন (Suvendu Adhikari)। আমার মনে হয়, এখনকার মুখ্যমন্ত্রী সবচেয়ে ভালো মুখ্যমন্ত্রী হয়ে উঠবেন। আমি ওঁর (শুভেন্দু অধিকারী) সঙ্গে কথা বলে শুভেচ্ছা বিনিময় করেছি। আমার একটা জার্সি উপহার দিয়েছি। (Suvendu Adhikari) উনিও খুব খুশি হয়েছেন।”

 

উল্লেখ্য, ক্রিকেট কেরিয়ার শেষে হরভজন নিজেও রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন (Suvendu Adhikari)। তিনি পাঞ্জাব থেকে আপের হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন। কিন্তু চলতি বছরই বিজেপিতে যোগদান করেছেন। তাই বাংলার রাজনৈতিক বদলটা বেশ (Suvendu Adhikari) ভালোই টের পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।