আজকের দিনেখেলাভারত

Cricket-IPL : ঘরের মাঠ ইডেনে লজ্জার হার কলকাতা নাইট রাইডার্স এর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ এর নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় অধরা কলকাতা নাইট রাইডার্স এর। ঘরের মাঠ ইডেনে সানরাইয়ার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৬৫ রানের বড় ব্যবধানে হারলেন আজিঙ্কা রাহানেরা । ২২৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ষোল ওভারেই ১৬১ রানে অলআউট কিং খানের দল ।

আজ নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে টসে জিতে বিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ কে প্রথমে ব্যাটিং করতে পাঠান । প্রথম ওভার টা একটু দেখে নিয়ে দ্বিতীয়বার থেকেই বিস্ফোরক গতিতে ব্যাটিং শুরু করেন হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা । হায়দ্রাবাদের প্রথম উইকেটের পতন হয় ৮২ রানের মাথায় । ২১ বলে ৪৬ রান করে আউট হন অস্ট্রেলিয়ান ট্রেভিস হেড । অধিনায়ক ঈশান কিশান গত ম্যাচে সফল হলেও আজকে ১৪ রানের বেশি করতে পারেনি । অভিষেক শর্মা আউট হন ২১ বলে ৪৮ করে । হেনরিক ক্লাসেন ও নীতিশ কুমার রেড্ডির মধ্যে ভালো পার্টনারশিপ তৈরি হয়। ক্লাসেন আজ ৫২ রান করে আউট হন আর নীতিশ রেড্ডি ৩৯ রান করেন। শেষমেষ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান তোলে সানরাইজার্স হায়দ্রাবাদ। নাইটদের হয়ে ৪ উইকেট নেন ব্লেজিং মুজারাবানি।

২২৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই ঝড়ের গতিতে রান তুলতে থাকে নাইটরা । ফিন অ্যালেন প্রথম ওভারেই ২৮ রান তোলেন । আর তারপরেই তিনি আউট হয়ে যান । ১১ ওভার পর্যন্ত ম্যাচ নাইটদের দখলেই ছিল । অঙ্গকৃষ রঘুবংশী ৫২ রানে আউট হয়ে ফিরতেই ধীরে ধীরে ম্যাচের দখল নিতে শুরু করে ঈশান কিশানের দল । নাইটদের সহ অধিনায়ক রিংকু সিং ২৫ বলে ৩৫ রান করলেও আজকের ম্যাচে তার অবদান কোন কাজে লাগেনি। ম্যাচের ২৪ বল বাকি থাকতে নাইটদের ইনিংস শেষ হয়ে যায়। ৬৫ রানে ম্যাচ হারে তারা । এদিনের ম্যাচে রাহানের অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেল । ব্যাটিংয়ে তো তিনি চূড়ান্ত ফ্লপ হয়েছে না আজকে এরপর ব্যাটিং অর্ডারে একাধিক ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে ম্যাচটি নাইটদের থেকে দূরে চলে যায়। আরো একটি বিষয় অযাচিত রান গুলি নিতে গিয়ে নাইটদের দুই ব্যাটার ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আউট হন । যা ম্যাচ হারের অন্যতম কারণ । আর নাইটদের বোলিং এর কথা বলতে গেলে অনুকূল রায় ও সুনীল নারিন ছাড়া প্রত্যেকেই ১০ এর বেশি ওভারে রান দিয়েছেন । মুজারাবানি চার উইকেট নিলেও তার ওভার কিছু গড় ১০.২৫ । আর বৈধ করো না যিনি ২টি উইকেট নিয়েছেন তার গড় ১১.৭৫ । আর যে বোলারকে নাইটদের বোলিং আক্রমণের অন্যতম সৈনিক বলা হয় সেই বরুণ চক্রবর্তী বিশ্বকাপের নকআউট পর্বের পর থেকে ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন । যা আইপিএলেও অব্যাহত। এভাবে চলতে থাকলে নাইটদের প্লে অফ পর্বে যোগ্যতা অর্জন করা কঠিন হয়ে যেতে পারে ।

আজিঙ্কা রাহানেদের পরবর্তী ম্যাচ আগামী পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেনেই। সেই ম্যাচে দলকে জয়ের রাস্তায় ফিরতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *