আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Cooch Behar : বিধানসভার মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি কোচবিহারে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহারে। বৃহস্পতিবার দুপুরে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে যায় বিজেপি, তৃণমূল এবং সিপিএমের প্রার্থীরা। এ দিন প্রথমে সিপিএম প্রার্থী প্রণয় কার্জি মনোনয়ন জমা দেন। এর পরে মনোনয়ন জমা দিতে যান কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। পাশাপাশি এ দিন কোচবিহার উত্তরের বিজেপি প্রার্থী সুকুমার রায় ও দক্ষিণের বিজেপির প্রার্থী রথীন্দ্র নাথ বোসের মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। রাস্তার কর্মী-সমর্থকদের ভিড়ও ছিল সে কারণে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিজেপি ও তৃণমূলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর আলাদা করে নির্দিষ্ট করা হয় অশান্তি এড়ানোর জন্য । কিন্তু কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির জমায়েতের কাছ থেকেই মনোনয়ন জমা দিতে গেলে বিপত্তির শুরু । তৃণমূল ও বিজেপি দুই দলের সমর্থকদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় । মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা তৈরি হয় এলাকায় ।বিজেপি এই ঘটনায় প্রশাসনের দিকে আঙুল তুলেছে। গেরুয়া শিবিরের প্রশ্ন রুট আলাদা হওয়া সত্বেও কেন তৃণমূলের মিছিল তাদের জমায়েতের দিকে আসলো ?

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল পরিমাণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । অশান্তি এড়ানোর জন্য কড়া নজরদারি চলছে সব সময় । মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি এই অশান্তি কোচবিহার জেলার রাজনীতির পারদ চড়ছে। এখনো পর্যন্ত বিজেপির অভিযোগের কোন প্রতিক্রিয়া শাসক দল তৃণমূলের পক্ষ থেকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *