BJP-Raghav Chadha : বিজেপির পথে কি রাঘব চাড্ডা? সাংসদ এর ডানা ছাটলো আম আদমি পার্টি !
কিউ ইন্ডিয়া বাংলা :- জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে । এবার আম আদমি পার্টির অন্যতম সাংসদ রাঘব চাড্ডার ডানা ছাটলো তার দল । রাজ্যসভার ডেপুটি নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হলো তাকে। তার জায়গায় আনা হয়েছে পাঞ্জাবের সাংসদ অশোক মিত্তালকে । তাহলে তিনি কি বিজেপির পথে ?
বর্তমানে রাজ্যসভায় আম আদমি পার্টির সদস্য সংখ্যা ১০। এর মধ্যে সাত সাংসদ পাঞ্জাবের তিনজন দিল্লির । ভারতীয় জনতা পার্টি, জাতীয় কংগ্রেস এবং তৃণমূলের পর রাজ্যসভায় চতুর্থ বৃহত্তম দল হল আপ । শুধু রাঘবকে ডেপুটি নেতার পদ থেকে সরানো নয় তিনি যাতে সংসদে বক্তৃতা করার জন্য সময় না পান সেটাও জানানো হয়েছে। একাধিকবার সাধারণ জনগণের ইস্যু নিয়ে সংসদে বক্তব্য রেখে দারুন জনপ্রিয় আম আদমি পার্টির এই সাংসদ। ২০২২ সালে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হন রাঘব । দলের প্রধান কেজরিওয়ালের আবগারি দুর্নীতি মামলায় জেলযাত্রা থেকে পরবর্তীতে ক্লিনচিট-প্রাপ্তি, কিছুতেই সামনের সারিতে দেখা যায়নি রাঘবকে। কেজরিওয়ালকে হেনস্থা করা হয়েছে বলে দলের বাকি নেতারা সরব হলেও, একটিও পোস্ট করেননি রাঘব। এমনকি দলের গুরুত্বপূর্ণ বৈঠকেও ইদানীং গরহাজির ছিলেন তিনি। সম্প্রতি যন্তরমন্তরে দলের তরফে বিজেপি-কে আক্রমণ করতে যে ‘জনসভা’র আয়োজন করা হয়, তাতেও যোগ দেননি রাঘব। এমনকি রাঘব দলবদলের পরিকল্পনা করছে বলেও শোনা যায়।
দিল্লিতে জোর গুঞ্জন যে, আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দিতে পারেন রাঘব। যদিও সম্প্রতি সেই জল্পনা উড়িয়ে দেন সঞ্জয় মিত্তল। জানান, রাঘব তেমন ভাবনা চিন্তা করেনও যদি, তিনি সবার আগে বাধা দেবেন। আম আদমি পার্টির পক্ষ থেকে যাই বলা হোক না কেন রাঘব চাড্ডার দলবদলের গুঞ্জন থামছে না ।
