Mamata Banerjee : কালিয়াচকের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় !
কিউ ইন্ডিয়া বাংলা :- মালদহ জেলার কালিয়াচক ২ বিডিও অফিসে এস আই আর এর কাজে আসা সব জুডিশিয়াল অফিসার কে ঘিরে বিক্ষোভের ঘটনা ছড়িয়ে গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত । এই পরিস্থিতিতে আজ ২ এপ্রিল মুর্শিদাবাদের দাঁড়িয়ে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । একদিকে তিনি আর্জেন্ট থাকার এবং অন্য দিকে দিলেন আসতে আসতে। তার উপরে ভরসা রাখার আহ্বান জানালেন।
মুর্শিদাবাদের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘আপনারা জানেন এখন প্রশাসনিক ক্ষমতা আমার হাতে নেই। আইনশৃঙ্খলার পুরোটাই আমার হাত থেকে কেড়ে নিয়েছে।’ সঙ্গেই বিজেপি কমিশনকে একযোগে বিঁধে মমতা বললেন, ‘ওরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় চলে। আমার কথায় চলে না।’ শুধু তাই নয়, গোটা ঘটনায় মমতা বোঝালেন আরও একটি বিষয়। বোঝালেন, এই ঘটনায় যাঁদের শো-কজ করা হয়েছে, তাঁদের নতুন করে ভোটের মুখে আনা হয়েছে বাংলায়। বললেন, ‘মুখ্যসচিব, ডিজি, স্বরাষ্ট্রসচিব, সিপি সব বদল হয়েছে, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে।’ নতুন মুখ্যসচিব এখনও পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করেননি, এই মালদহের ঘটনা প্রশাসনিকভাবে তাঁকে জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।
অশান্ত জনতার উদ্দেশ্যে মমতার বার্তা ” মালদা হয়ে যারা অশান্তি করছেন তাদের কাছে অনুরোধ করব দয়া করে শান্ত হোন । কারো কথায় কোন প্ররোচনায় পা দিয়ে এমন কিছু না করতে যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে না পারে। আপনাদের ন্যায্য খুব রয়েছে কিন্তু আইন হাতে তুলে নেবেন না। লড়াইয়ের রাস্তাটা বন্ধ করে দেবেন না। রাজ্যের বদনাম হয়েছে। নতুন মুখ্য সচিব সামলাতে পারেননি। আপনারা চান আমি অপমানিত হই ?”
মুর্শিদাবাদের সভা থেকে দাঁড়িয়ে কমিশনকে তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ । এটা কমিশনের দোষ কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি জাজেদের সুরক্ষা দিতে পারেননি । আমি নিন্দা করি ।
