আজকের দিনেবিশ্বভারত

জন্মদিনেই মৃত্যু! তলিয়ে গেলেন ভারতীয় যুবক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া,আন্তর্জাতিক ডেস্কঃ স্নাতকোত্তর শেষ করে আমেরিকাতেই চাকরি পেয়ে বসবাস শুরু করেন বছর ছাব্বিশের ভারতীয় যুবক।কে জানত জন্মদিন পালন করতে গিয়ে মৃত্যু ঘনিয়ে আসবে তার জীবনে। ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দুর্ঘটনারই শিকার হয়েছেন তিনি।
সিঙ্গিরেড্ডি সাই শ্রীহরিকৃষ্ণ নামের মৃত যুবক অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। সদ্যই তিনি একটি মার্কিন সংস্থা সেন্ট লুইতে চাকরি পান। পরিবারের তরফে জানানো হয়েছে, নতুন চাকরি পেয়ে তিনি খুব খুশী ছিলেন। এই পরিস্থিতিতে গত শনিবার জন্মদিন পালন করতে বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে গিয়েছিলেন। জানা গিয়েছে, তিনি সাঁতারও জানতেন। কিন্তু জলে নামার পরই সব গোলমাল হয়ে যায়। জলের তোড় ভাসিয়ে নিয়ে যায় তাঁকে। তাঁর সঙ্গে থাকা এক বন্ধু ও এক বান্ধবী কোনভাবেই উদ্ধার করতে পারেনি। পরে উদ্ধারকারী দল সেখানে উপস্থিত হয়। তারাই জল থেকে তুলে আনে সাই শ্রীহরিকৃষ্ণর নিথর দেহ।
মাত্র ছাব্বিশের ওই যুবকের এমন করুণ পরিণতি মানতে পারছেন না পরিবারের সদস্যরা।ছেলের আকস্মিক মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন বাবা সিঙ্গিরেড্ডি শ্রীনিবাস রাও এবং মা রামাদেবী। তার মরদেহ ভারতে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। তেলেগু দেশম পার্টির (টিডিপি) বিধায়ক আর.ভি.এস.কে. রঙ্গরাও অন্ধ্রপ্রদেশের এনআরআই ক্ষমতায়ন মন্ত্রী কোন্দাপল্লি শ্রীনিবাসের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব তার মরদেহ ভারতে ফিরিয়ে আনার অনুরোধ করেছেন তাঁরা।
এমন মেধাবী এক যুবকের এমন মর্মান্তিক পরিণতি পারছেন না তাঁর সহকর্মী ও বন্ধুরাও। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দেহ ময়নাতদন্তের পরই আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *