গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব এফসিকে হারালো মোহনবাগান
কিউ ইন্ডিয়া বাংলা :- তিন ম্যাচে লাগাতার পয়েন্ট নষ্ট করার পর আবারো জয়ের রাস্তায় মোহনবাগান । পাঞ্জাবের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয় পেল সবুজ মেরুন শিবির। পাঞ্জাবকে হারিয়ে লীগ জয়ের রাস্তা খোলা রইল বাগান শিবিরের কাছে।
ম্যাচের ১২ মিনিটের মাথায় পাঞ্জাব এফসি প্রথম গোল মুখ খোলে । পাঞ্জাবের হয়ে গোল করে যান ড্যানিয়েল রামিরেজ । শুভাশিস বোস কাছে থাকা সত্ত্বেও তাকে আটকাতে পারেনি । এরপরই চোট পান আলবার্তো রদ্রিগেজ । ম্যাচের ১৮ মিনিটের কোনরকম ঝুঁকি না নিয়ে দুটি পরিবর্তন করেন কোচ সার্জিও লোবেরা। মনবির সিং ও আলবার্তোকে তুলে এনে কোচ মাঠে নামান মেহতাব সিং এবং দিমিত্রি পেট্রাতোসকে। এরপরেই সমতা ফেরায় মোহনবাগান । ম্যাচের ২৯ মিনিটে গোল করেন জেমি ম্যাকলারেন । প্রথমার্ধ ১-১ ব্যবধানে শেষ হয় ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রথম ১৫ মিনিট দুই দল আক্রমণ শানালেও কোন গোল আসেনি । ৬০ মিনিটে পাঞ্জাবের হয়ে গোল করে যান এফিয়াং। ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বাগান কোচ লোবেরা আবার পরিবর্তন করেন । ম্যাচের ৭৩ মিনিটের মাথায় সবুজ মেরুন শিবিরের হয়ে গোল শোধ করেন সাহাল আব্দুল সামাদ। ৯০ মিনিটে দুই দলের গোলের ব্যবধান ছিল ২-২ । অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই ফ্রি কিক থেকে গোল করেন জেসন কামিংস।
এদিনের জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো মোহনবাগান । তাদের পরের ম্যাচ আগামী ১৯ এপ্রিল নর্থ ইস্ট ইউনাইটেড এর বিরুদ্ধে ।
