আজকের দিনেখেলা

স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইএসএলে নিজেদের অন্তর্ভুক্তি হওয়ার পর প্রথমবার জয় দিয়ে লীগ অভিযান শুরু করতে পেরেছে ইস্টবেঙ্গল। গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটে এফসির মতো শক্তিশালী ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছিল লাল হলুদ শিবির । আর আজকে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ জিতে ক্রমতালিকায় নিজেদের অবস্থানকে আরো শক্ত করতে চায় অস্কার ব্রুজোর ছেলেরা ।

মরশুমের প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছে ইস্টবেঙ্গল। নর্থইস্ট ইউনাইটেড এর বিরুদ্ধে জলের আক্রমণ ভাগ অসাধারণ পারফরম্যান্স করেছে। প্রতিপক্ষকে গতির দিক থেকে চাপে ফেলেছিল গত ম্যাচে । দলের নয়া বিদেশি ইউসেফ এজেজারি একাই দুটি গোল করেছিলেন, আর অপর গোলটি আসে মিগুয়েলের পা থেকে । বড় ব্যবধানে জয়ের ফলে ইস্টবেঙ্গল শিবিরের আত্মবিশ্বাস এখন তুঙ্গে রয়েছে । দ্বিতীয় ম্যাচের আগে প্রধান কোচ অস্কার খেলোয়াড়দের সতর্ক করেছেন । তিনি বলেন ছোট সময়ের লিগে প্রতিটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ । এখানে ভুল করার সুযোগ নেই । সেই জন্য তারা ধাপে ধাপে এগোতে চান এবং প্রতিটি ম্যাচে নিজেদের খেলা কে আরো উন্নত করার লক্ষ্যমাত্রা নিয়েছেন । প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব দিল্লিকে তিনি হালকাভাবে নিতে নারাজ । কবে তিনি তার দল নিয়ে আশাবাদী । তার মতে দল যদি ধারাবাহিকভাবে ভালো খেলতে পারে তাহলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব । আবার ইতিমধ্যে শহরে এসে দলের অনুশীলনে যোগ দিয়েছেন বলের ষষ্ঠ বিদেশী ডেনমার্কের অ্যান্টন সেজবার্গ । তিনিও ম্যাচের আগের দিন দলের সাথে অনুশীলন করেছেন । প্রথম দিনেই তার ফিটনেস দ্রুত পাসিং এবং গোল করার ক্ষমতা দেখে যথেষ্ট প্রভাবিত হয়েছেন দলের কোচ থেকে ফুটবলাররা ।

আজ বিকেল পাঁচটা থেকে সটলেক বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ও স্পোর্টিং ক্লাব দিল্লির ম্যাচটি অনুষ্ঠিত হবে । টিভিতে দেখা যাবে sony sports চ্যানেলে, ফ্যানকোড অ্যাপ এ খেলার লাইভ সম্প্রচার দেখতে পাবেন দর্শকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *