আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

BJP-TMC : অমিত শাহের রোড শোতে মুখোমুখি তৃণমূল- বিজেপি, উত্তেজনা ভবানীপুরে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিজেপির রোড শো ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয় কালীঘাট চত্বরে । আজ ভবানীপুর বিধানসভার প্রার্থী শুভেন্দু অধিকারী সমর্থনে মনোনয়ন যাত্রা সময় রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেই রোড শো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের গলির কাছে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির রোড শোকে লক্ষ্য করে, জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা । বিক্ষোভ দেখানো হয় । উল্টে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে । নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ আধিকারিকরা করা হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ।

কালীঘাট মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরপাড় করার পরে ছাদ খোলা গাড়ি থেকে নেমে কনভয়ের জন্য অন্য একটি গাড়িতে চাপেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এবং এই উত্তেজনার মধ্যেই তাকে নিয়ে মনোনয়ন দাখিল করেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ঠিক কি পরিস্থিতি হয়েছিল কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে পৌঁছানোর পরে ? সূত্রের খবরবিজেপির এই কর্মসূচির পালটা সকাল থেকেই ভবানীপুরে তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত শুরু হয়। বিভিন্ন জায়গায় কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর বাসভবনের বাড়ির সামনে রোড শো পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। শুরু হয় দু’পক্ষের স্লোগান। একটা সময় রোড শো’য়ে থাকা বিজেপি এবং তৃণমূল কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। যা নিয়ে এলাকা একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। এদিনের বিক্ষোভ নিয়ে অমিত শাহ কোনো মন্তব্য না করলেও তিনি সোনার বাংলা গড়ার ডাক দেন ।

প্রসঙ্গত ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে রাজ্য রাজনীতির উত্তাপ প্রতিমুহূর্তে বাড়ছে । পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাসে প্রথমবার বিদায়ী মুখ্যমন্ত্রী ও বিদায়ী বিরোধী দলনেতা বিধানসভা নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন । আগামী ২৯ শে এপ্রিল এই কেন্দ্রের ভোট গ্রহণ । এখন দেখার অপেক্ষায় এই আসন থেকে শেষ হাসি কে হাসে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *