Rajnath Singh : হরমুজে নামলো ভারতীয় নৌবহর ! বড় ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং !
কিউ ইন্ডিয়া বাংলা :- যুদ্ধের বাজারে অপরিশোধিত তেল যেন গুপ্তধনের সমান। আর সেই গুপ্তধন পাওয়ার রাস্তা হল হরমুজ প্রণালী । সেখানে আটকে রয়েছে একাধিক ভারতীয় জাহাজ। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিশ্চিত করলেন প্রতিশ্রুতি মতো ভারতীয় নৌসেনার পাহারা একাধিক তেল ও গ্যাসবাহী জাহাজ দেশের বন্দরগুলির পথে । অর্থাৎ ভারতীয় জাহাজগুলিকে সুরক্ষা দেওয়ার জন্যই হরমুজে নেমেছে ভারতীয় নৌবহর।
প্রসঙ্গত আজ ২ এপ্রিল বৃহস্পতিবার কেরালমে ছিল নির্বাচনী জনসভা। সেখানে থেকেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেন ” আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিম্ন ভাবে পর্যবেক্ষণ করছি এবং যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছি।”
তিনি আরো বলেন ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন । মোদির কূটনৈতিক উদ্যোগের লক্ষ্য হলো উপসাগরীয় অঞ্চলে ভারতের স্বার্থ রক্ষা করা ” । বিগত ২৬ শে মার্চ জানা গিয়েছিল ভারতের কুড়িটি জাহাজ হরমুজ প্রণালীতে অবস্থান করছে । এই জাহাজগুলিতে পিএনজি, এলএনজি, অপরিশোধিত তেলসহ গুরুত্বপূর্ণ আমদানি সামগ্রী রয়েছে। এই জাহাজগুলিকে সুরক্ষা দিয়ে ভারতের পথে নিয়ে আসবে ভারতীয় রণ তরী । এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ” উর্জা সুরক্ষা” । যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অপারেশন চালু থাকবে ।
প্রসঙ্গত ২৮ শে ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে সামরিক অভিযান শুরু করেছিল আমেরিকা ও ইজরায়েল। ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা খামে নেই এর মৃত্যুর পর হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেয় তেহেরান । প্রথমে শুধুমাত্র চীন ও রাশিয়ার জাহাজগুলি হরমুজ পারাপার করার অনুমতি ছিল । পরবর্তীকালে ভারত সরকারের সঙ্গে ইরানের কূটনৈতিক আলোচনার ফলে ধীরে ধীরে ভারতীয় জাহাজগুলি হরমুজ পার করার অনুমতি পায়।
