আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

কালিয়াচকের ঘটনায় রাজ্যকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের, মুখ্য সচিব ,জেলাশাসক , ডিজিকে শোকজ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যকে চরম ভৎসনা সুপ্রিম কোর্টের । গতকাল মালদার কালিয়াচকের ৭ জুডিশিয়াল অফিসার কে ঘেরাও করার ঘটনায় ব্যাপক ক্রুদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সূর্যকান্ত। বৃহস্পতিবার স্বতপ্রণোদিত হয়ে দায়ের করা মামলার শুনানিতে রাজ্যকে প্রবল তিরস্কার করল সুপ্রিম কোর্ট। ঘটনায় কেন মুখ্য সচিব, ডিজিপি , জেলাশাসকের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না জানতে চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত ।

সূত্রের খবর ঘটনায় এনআইএ ও সিবিআইকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালেই মালদায় এস আই আর এর কাছে যাওয়া ছাদ বিচারপতিকে ঘেরাও এর ঘটনায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর পর্যবেক্ষণ, বিচারপতিদের আটকে রাখার ঘটনা সরাসরি এসআইআর এর কাছে বাধা দেওয়ার প্রমাণ। এটা একটা পরিকল্পিত আক্রমণ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ভৎসনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন ” আপনাদের ব্যর্থতায় এটা ঘটেছে। বুধবার রাত একটা পর্যন্ত আমি নিজের জেগে থেকে ঘটনা মনিটর করেছি। লজ্জাজনক ঘটনা এবং নিন্দনীয় । আপনারা সবাই রাজনৈতিক মতাদর্শের উপরে ভিত্তি করে আচরণ করছেন। এমন রাজনৈতিক মেরুকরণ গোটা দেশের আর কোথাও দেখা যায়নি ” ।

প্রসঙ্গত গতকাল ১ এপ্রিল কালিয়াচক ২ বিডিও অফিসে এস আই আর এর কাজে নিযুক্ত ৭ জন বিচারককে ১৫ ঘন্টারও বেশি সময় ঘেরাও করে রাখা হয়। শুধু তাই নয় দফায় দফায় একাধিক জায়গায় অবরোধ করা হয়েছিল । যার কারনে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হয়েছিল । এবার এই ঘটনায় সুপ্রিম কোর্ট কড়া মন্তব্য করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *