আজ কলকাতায় শাহ, বিধায়কদের সঙ্গে বৈঠক – ঠিক হবে বাংলার নতুন মুখ্যমন্ত্রী
কিউ ইন্ডিয়া বাংলা :- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সকালেই কলকাতায় চলে আসছেন। বিকেলে তিনি বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, সেখানেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম স্থির হয়ে যাবে । শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের নতুন সরকার । কে মুখ্যমন্ত্রী হবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় । বিজেপির অন্ধরে একাধিক নাম নিয়ে আলোচনা চলছে ।
ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে পশ্চিমবঙ্গের বিধায়ক দলের নেতা বাছার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে । তার ডেপুটি করা হয়েছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে । বিধায়ক দলের সঙ্গে বৈঠকের পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে । পাঁচ পাঁচটি নাম ঘোরাফেরা করছে মুখ্যমন্ত্রী হিসেবে তবে আজকের বৈঠকে তা চূড়ান্ত হবে। প্রথমত এই তালিকায় সবার আগে রয়েছে শুভেন্দু অধিকারীর নাম। মূলত বিগত পাঁচ বছরে রাজ্যের প্রতিটি প্রান্তে তার জনসংযোগ এবং তৃণমূল সরকারের পতনের পিছনে তাকে অন্যতম কান্ডারী মনে করা হয়। ২০২৬ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুরে তিনি জয়ী হয়েছেন। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তার ঘরের কেন্দ্র থেকে তিনি হারিয়েছেন। একাধিক কারণবশত শুভেন্দু অধিকারীর নাম সবার আগে। এছাড়া দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল এবং স্বপন দাশগুপ্তর নাম আলোচনায় রয়েছে ।
আর কয়েকটি ঘন্টার অপেক্ষা । আজ সন্ধ্যার আগে জানা যাবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম। কে এই গুরু দায়িত্ব পাবেন তা নিয়ে গোটা রাজ্য তথা দেশের মানুষের কৌতুহল তুঙ্গে ।
